Home ধর্ম ও জীবন ইসলাম ৯ মাস ১০ দিন ও ১৪ মাসে কোরআন মুখস্থ করল চাঁদপুরের দুই শিশু
ইসলামধর্ম ও জীবন

৯ মাস ১০ দিন ও ১৪ মাসে কোরআন মুখস্থ করল চাঁদপুরের দুই শিশু

Share
Share

চাঁদপুরে একই মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী যথাক্রমে ৯ মাস ১০ দিন ও ১৪ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছে। অল্প সময়ে কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ায় তাদের পরিবার, শিক্ষক ও মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিরা আনন্দ প্রকাশ করেছেন।

শিক্ষার্থী দুজন হলো চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকার জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের মোহাম্মদ হোসাইন আহমদ ও মোহাম্মদ ইকরাম প্রধানীয়া।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মোহাম্মদ হোসাইন আহমদ মাত্র ৯ মাস ১০ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছে। অন্যদিকে মোহাম্মদ ইকরাম প্রধানীয়া ১৪ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে।

দুই শিক্ষার্থীর এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন মাদ্রাসার পরিচালক মাওলানা আল আমিন।

তিনি জানান, শিক্ষার্থীদের কোরআন মুখস্থ করানোর পাশাপাশি তাঁদের মেধা, নৈতিকতা ও ধর্মীয় জ্ঞান বিকাশে গুরুত্ব দেওয়া হয়। যত্ন ও আন্তরিকতার সঙ্গে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন শিক্ষকেরা।

মাদ্রাসার পরিচালক আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে।

শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও শিক্ষার্থীরা এমন সাফল্য অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। চিকিৎসাজনিত জটিলতায় তাঁর...

সিলেটে বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন

সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় এ ঘটনা ঘটে।...

Related Articles

আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস...

ইসলাম গ্রহণ নিয়ে গুঞ্জন: অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস

মরক্কোর সৌহায়লা আল-তাহিরিকে বিয়ে করার পর ব্রাজিলীয় ফুটবলের কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম...

পটুয়াখালীর ৩৫ গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

ভৌগোলিক দূরত্বের সীমানা পেরিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর...

;