Home জাতীয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত: জয়সওয়াল
জাতীয়রাজনীতি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত: জয়সওয়াল

Share
Share

বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। তবে প্রতিবেশী দেশটির সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নয়াদিল্লি।

শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহিংসতার বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখাই ভারতের ধারাবাহিক অবস্থান। দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক মূল্যবোধ ও জনগণের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে এই সহযোগিতা এগিয়ে নিতে চায় নয়াদিল্লি।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক একটি বক্তব্যের বিষয়েও জয়সওয়ালের দৃষ্টি আকর্ষণ করা হয়।

বাংলাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহিংসতার পেছনে ভারতে অবস্থানরত রাজনৈতিক ব্যক্তিদের ইন্ধন রয়েছে বলে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, সে বিষয়ে জানতে চান সাংবাদিকেরা।

জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।

এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না, জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই।

এ বিষয়ে আগের সংবাদ ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য দেখার পরামর্শ দেন তিনি।

ব্রিফিংয়ে বাংলাদেশ-ভারত গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হয়। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

চুক্তি নবায়ন বা এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল নতুন কোনো তথ্য দেননি।

তিনি বলেন, গঙ্গাসহ অভিন্ন নদীর পানি বণ্টনসংক্রান্ত বিষয় আলোচনার জন্য বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত কাঠামো।

এ বিষয়ে আগের ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যের বাইরে নতুন কোনো তথ্য নেই বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন...

Related Articles

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

ঢাবি শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে বাসের কর্মীদের...

সিলেটে বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন

সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হালিমুল...

;