Home আন্তর্জাতিক ইসলাম গ্রহণ নিয়ে গুঞ্জন: অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস
আন্তর্জাতিকইসলামধর্ম ও জীবন

ইসলাম গ্রহণ নিয়ে গুঞ্জন: অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস

Share
Share

মরক্কোর সৌহায়লা আল-তাহিরিকে বিয়ে করার পর ব্রাজিলীয় ফুটবলের কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে। অবশেষে এ বিষয়ে নিজের নীরবতা ভেঙে স্পষ্ট বার্তা দিলেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। ইসলাম ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করলেও ধর্মান্তরিত হওয়ার খবরকে স্রেফ ‘অসত্য’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

তুর্কি প্রেসের একটি প্রতিবেদনের সূত্র ধরে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়। সেখানে দাবি করা হয়েছিল, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত মুখ শেখ জিহাদ হামাদার সান্নিধ্যে এসে শাহাদাত পাঠ করেছেন ৫৩ বছর বয়সী এই তারকা এবং চার সপ্তাহ আগেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

পরবর্তীতে এই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেন তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলী শাহিন। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, সাও পাওলোর একটি ইসলামিক প্রতিষ্ঠানে শেখ জিহাদ হামাদার সাথে বৈঠকে তিনি জানতে পারেন যে কার্লোস দীর্ঘ যোগাযোগ শেষে ইসলাম ধর্ম বেছে নিয়েছেন।

তবে বিশ্বজুড়ে সৃষ্ট এই জোর জল্পনার অবসান ঘটিয়েছেন রবার্তো কার্লোস নিজেই। সৌদি সংবাদপত্র ‘ওকাজ’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ব্রাজিলীয় এই সাবেক তারকা বলেন, “ইসলাম ধর্মের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। এমনকি আমার স্ত্রীকে নিয়মিত প্রার্থনা করতে দেখাও এক অসাধারণ অভিজ্ঞতা। তবে আমার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা একেবারেই সত্যি নয়।”

বিবাহের অনুষ্ঠান নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে কার্লোস আরও স্পষ্ট করেন যে, পারিবারিক ঐক্যের স্বার্থেই বিয়ের আয়োজনটি ভিন্ন ভিন্ন আঙ্গিকে করা হয়েছিল। তাঁর নিজের পরিবার ক্যাথলিক হওয়ায় তাঁদের বিশ্বাসকে সম্মান জানিয়ে এবং একই সাথে স্ত্রী ও তাঁর মুসলিম বন্ধুদের সংস্কৃতি ও উপাসনার উপযোগী করে পৃথক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে

মানুষের ভ্রমণের নেশা যেমন পুরোনো, তেমনি কোথায় কোথায় ঘুরেছেন, তার হিসাব রাখার প্রবণতাও আছে অনেকের। কেউ নিজের নোটবুকে জেলার তালিকা রাখেন, আবার কেউ...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন অদ্ভুত অভিযোগে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) দাবি করেছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার এক...

Related Articles

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা: ৫ শিশুসহ নিহত ২৮

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত...

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে...

পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

  ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা মিঠুন...

স্কুলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক মথুরায় একটি আবাসিক স্কুলের (গুরুকুল) ভূগর্ভস্থ জলের ট্যাংক পরিষ্কার...

;