Home আঞ্চলিক গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস পালন
আঞ্চলিকইসলামজাতীয়ধর্ম ও জীবনসিলেট

গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস পালন

Share
Share

কামরান উদ্দিন নাসিম, সিলেট


বুধবার (২৬ আগস্ট) গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে সকাল ১০টায় হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণ থেকে বিশাল জশনে জুলুস বের করা হয়। মিছিলটি নগরীর হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গন থেকে বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জালালাবাদ থানার মইয়ারচরস্থ মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জুলুসোত্তর আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

নবী আদর্শের রাষ্ট্র গঠনের তাগিদ দিয়ে বক্তারা বলেন, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নবীর আদর্শ অবহেলিত। পাঠ্যপুস্তকসহ সর্বক্ষেত্রে নবীর জীবনী সংযুক্ত করে আগামীতে আলোকিত জাতি-গঠন করতে হবে।

বক্তারা বলেন, রাসুলুল্লাহ (দ.) এর চরিত্রে রয়েছে পৃথিবীর সর্বোত্তম আদর্শ। কিন্তু মানুষ রাসুলের আদর্শ বাদ দিয়ে তাবুতের আদর্শ ধারণ করেছে। এতে পৃথিবীতে যেমন অশান্তি বেড়েছে, তেমনি আখিরাতের জীবনও নষ্ট করছে। যে জাতিই হোক না কেন এর থেকে পরিত্রাণ পেতে সর্বতোভাবে, সর্বস্থানে, সর্বাবস্থায় রাসুলুল্লাহ (দ.) এর আদর্শের লালন ও বাস্তবায়ন করলে পৃথিবী আবারো শান্তির মহিমায় ভরে উঠবে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরীর পরিচালনায় ও গাউসিয়া কমিটি সিলেট জেলা সভাপতি আলহাজ্ব মিসবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সহ-সভাপতি মো. ইলিয়াছ আলী মেম্বার, গাউসিয়া কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, গাউসিয়া কমিটি সিলেট মহানগরীর সভাপতি এস.এ.এম শহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী, মাওলানা আনোয়ার হোসেন আনসারী, মাওলানা আজিজুর রহমান, মাওলানা নুরুল আমিন, মাওলানা তুহিনুর রহমান শাহজান, প্রমুখ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অপ্রীতিকর পরিস্থিতি, নাশকতা ও গুজব মোকাবিলায় নিয়মিত টহলের...

একরামুল হক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৭ আসামিকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ

কক্সবাজারের টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হককে কথিত ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক সাত আসামিকে আত্মসমর্পণের জন্য...

Related Articles

চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস: উপচে পড়া জনস্রোত, অংশ নেন লাখ লাখ মানুষ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনায়...

পোরশায় কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার

মোঃ হারুন অর রশিদ মহাদেবপুর, নওগাঁ নওগাঁর পোরশায় কাদা মাটির নিচ থেকে...

রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ড: আদালতে জবানবন্দি দিলেন আসামিদের বন্ধু সীমান্ত

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায়...

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মহান আদর্শে উদ্বুদ্ধ...