জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে রোজা শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে রমজান মাস ২৯ দিনের হলে ৯ মার্চ এবং ৩০ দিনের হলে ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে তিনি জানান, চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শুরুর তারিখে পরিবর্তন আসতে পারে।
বাংলাদেশেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশে রোজা শুরুর তারিখে পার্থক্য থাকতে পারে।
Leave a comment