Home সাম্প্রতিক শরণখোলার বলেশ্বর নদে ১৩ ফুটের কুমির
সাম্প্রতিক

শরণখোলার বলেশ্বর নদে ১৩ ফুটের কুমির

Share
Share

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে ১২ থেকে ১৩ ফুট দীর্ঘ একটি বড় কুমিরের দেখা মিলেছে। এতে নদপাড়ের বাসিন্দা ও মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বাবলাতলা ও গাবতলা এলাকায় বলেশ্বর নদে কুমিরটির বিচরণ দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে নদপাড়ে উৎসুক মানুষের ভিড় জমে। পরে নিরাপত্তার কারণে স্থানীয়রা নদ থেকে দূরে সরে যান।

স্থানীয় জেলেরা জানান, বলেশ্বর নদে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এলাকার অনেক মানুষ। কুমিরের উপস্থিতির কারণে তারা নদীতে নামতে ভয় পাচ্ছেন। নদীর পানি গোসলসহ দৈনন্দিন কাজে ব্যবহার নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান কুমিরটির বিচরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুন্দরবনের আলীবান্দা ইকোট্যুরিজম কেন্দ্রের বাইরে এ ধরনের বড় কুমিরের বিচরণ রয়েছে। মাঝে মাঝে কুমিরগুলো শরণখোলা ও বগী ভাড়ানি এলাকা হয়ে তেড়াবেকা পর্যন্ত এসে আবার বনের দিকে ফিরে যায়।

তিনি বলেন, বলেশ্বর নদ সুন্দরবনের কাছাকাছি হওয়ায় কুমিরের এ ধরনের বিচরণ অস্বাভাবিক নয়। কোনো প্রাকৃতিক কারণে কুমিরটি লোকালয়সংলগ্ন নদীতে চলে আসতে পারে।

স্থানীয়দের নিরাপত্তায় বন বিভাগের পক্ষ থেকে নদপাড়ে মাইকিং ও মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। জেলেদের সতর্কতার সঙ্গে মাছ ধরতে এবং নদীতে নেমে গোসল না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বগী ফরেস্ট স্টেশনের বনরক্ষীদের কুমিরটির গতিবিধির ওপর নজর রাখতে বলা হয়েছে।

বন বিভাগ জানিয়েছে, কুমিরটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিষেধাজ্ঞা এড়িয়ে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম আমদানি ইরানের

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে অন্তত ২০০ কোটি ডলারের অস্ত্র, বিস্ফোরক ও ভারী ট্রাক আমদানি করেছে ইরান। এ জন্য পাঁচ হাজারের বেশি...

স্ত্রী চলে যাওয়ার খবরে সৌদি আরবে দুধ দিয়ে গোসল প্রবাসীর

দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছয় বছরের মেয়েসন্তানকে রেখে অন্য এক যুবকের সঙ্গে স্ত্রী চলে গেছেন বলে অভিযোগ করেছেন সৌদি আরবপ্রবাসী...

Related Articles

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২...

পোশাকশ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলন, সড়ক...

মিরপুরে পোশাকশ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ, পাঁচ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ...

ধ’র্ষণের পর মুখ থেঁ’তলে দেওয়া শিশুকে আনা হয়েছে ঢাকায়

টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার পর ইট দিয়ে মুখ থেঁতলে হত্যার চেষ্টা করা সাড়ে ছয়...

;