Home আন্তর্জাতিক যুদ্ধ বাধতে পারে, আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিকসাম্প্রতিক

যুদ্ধ বাধতে পারে, আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Share
Share

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলা চালানোর তীব্র গুঞ্জনের মধ্যে সব ধরনের পরিস্থিতির জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সম্ভাব্য যেকোনো আক্রমণ প্রতিহত করতে এবং যুদ্ধ শুরু হলে তার উপযুক্ত জবাব দিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

গত শনিবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি বলেন, “ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ বাধার সম্ভাবনাকে আমরা কোনোভাবেই উড়িয়ে দিচ্ছি না। তবে যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। আমরা ইতোমধ্যে আমাদের সামরিক অস্ত্র আধুনিকায়ন করেছি, অভ্যন্তরীণ দুর্বলতাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিয়েছি এবং নতুন প্রযুক্তির অস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছি। বর্তমানে আমাদের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।”

যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশের অর্থনীতিতে প্রভাব পড়ার কথা স্বীকার করে এই শীর্ষ কূটনীতিক স্পষ্ট করে জানান, মার্কিন চাপের কাছে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। তারা নিজেদের সক্ষমতা ও শক্ত অবস্থান বজায় রেখে এই সংকটময় সময় পার করবে। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রতিনিধিদের সরাসরি আলোচনার খবরকে ভুয়া আখ্যা দিয়ে তিনি জানান, কাতারে আলোচনা চললেও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো সংলাপের প্রশ্নই আসে না।

উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে সামরিক হামলা চালানো হতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে জোর গুঞ্জন চলছে। এমন প্রেক্ষাপটে ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি ইতোমধ্যে সশস্ত্র বাহিনীকে কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা মানা ছাড়াই মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তাৎক্ষণিক ও সর্বাত্মক পাল্টা হামলা চালানোর কঠোর নির্দেশ দিয়েছেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও তাহসিফ ধারণ করেননি, জানালেন সাংবাদিক সায়ের

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা...

জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা

জুনিয়রের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ সাউরি। পরে উত্তরখানে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজধানীর উত্তরখানে...

Related Articles

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায়...

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যু: কথিত বান্ধবী দিশা গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দিশা...

সন্ধ্যার পর বিনা কারণে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

কক্সবাজার শহরে সন্ধ্যার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া বিনা কারণে বাইরে ঘোরাফেরা...

চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি

মাসে বেতন পান ১০ হাজার রুপি। অথচ একদিন ব্যাংক হিসাবের ব্যালান্স দেখতে...

;