Home সাম্প্রতিক মিরপুরে পোশাকশ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ, পাঁচ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা
সাম্প্রতিক

মিরপুরে পোশাকশ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ, পাঁচ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা

Share
Share

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একটি পুলিশি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর দুপুর ২টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক মিরপুরের বিভিন্ন সড়কে অবস্থান নেন। এতে মিরপুর-১০, মিরপুর-১১ ও মিরপুর-১৪ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভের একপর্যায়ে মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে মিরপুর-১০ এলাকায় শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। অন্যদিকে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তর বিভাগের অপরাধ বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে জানান, সকালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনায় মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাঁর দাবি, বোর্ড গঠনের পর সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির কারণ নেই।

তিনি বলেন, শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তবে তাঁরা সরে না যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। এ ঘটনায় পুলিশ বা শ্রমিকদের কেউ আহত হননি বলেও দাবি করেন তিনি।

পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুপুর ২টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। এতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগের দিন মিরপুর, সাভারের আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকরা বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করেন। শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়া ও গাজীপুরের প্রায় ৫০টি এবং মিরপুরের প্রায় সব পোশাক কারখানা সেদিন বন্ধ রাখতে হয়।

এর পরিপ্রেক্ষিতে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী শনিবার জানান, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো পর্যালোচনায় রোববার মজুরি বোর্ড গঠন করা হবে। তিনি শ্রমিকদের আন্দোলন বন্ধ করে কাজে ফেরার আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাবনায় সন্ত্রাসীদের গুলিতে আ.লীগ ও শ্রমিক দলনেতা নিহত

পাবনা সদর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে পুষ্পপাড়া হাটের ইজারাদার ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম (৫৫) এবং আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. রিপন...

গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধাহত ও চিকিৎসাবঞ্চিত শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক...

Related Articles

পোশাকশ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলন, সড়ক...

ধ’র্ষণের পর মুখ থেঁ’তলে দেওয়া শিশুকে আনা হয়েছে ঢাকায়

টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার পর ইট দিয়ে মুখ থেঁতলে হত্যার চেষ্টা করা সাড়ে ছয়...

হাসপাতালে চিকিৎসাধীন ১৮ বছর বয়সী ছাত্রলীগ নেতা প্রিন্স, সেখান থেকে মা-বাবা ও বোনসহ পরিবারের সদস্যদের আটক

সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ও তাঁর...

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায়...

;