Home সাম্প্রতিক শরণখোলার বলেশ্বর নদে ১৩ ফুটের কুমির
সাম্প্রতিক

শরণখোলার বলেশ্বর নদে ১৩ ফুটের কুমির

Share
Share

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে ১২ থেকে ১৩ ফুট দীর্ঘ একটি বড় কুমিরের দেখা মিলেছে। এতে নদপাড়ের বাসিন্দা ও মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বাবলাতলা ও গাবতলা এলাকায় বলেশ্বর নদে কুমিরটির বিচরণ দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে নদপাড়ে উৎসুক মানুষের ভিড় জমে। পরে নিরাপত্তার কারণে স্থানীয়রা নদ থেকে দূরে সরে যান।

স্থানীয় জেলেরা জানান, বলেশ্বর নদে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এলাকার অনেক মানুষ। কুমিরের উপস্থিতির কারণে তারা নদীতে নামতে ভয় পাচ্ছেন। নদীর পানি গোসলসহ দৈনন্দিন কাজে ব্যবহার নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান কুমিরটির বিচরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুন্দরবনের আলীবান্দা ইকোট্যুরিজম কেন্দ্রের বাইরে এ ধরনের বড় কুমিরের বিচরণ রয়েছে। মাঝে মাঝে কুমিরগুলো শরণখোলা ও বগী ভাড়ানি এলাকা হয়ে তেড়াবেকা পর্যন্ত এসে আবার বনের দিকে ফিরে যায়।

তিনি বলেন, বলেশ্বর নদ সুন্দরবনের কাছাকাছি হওয়ায় কুমিরের এ ধরনের বিচরণ অস্বাভাবিক নয়। কোনো প্রাকৃতিক কারণে কুমিরটি লোকালয়সংলগ্ন নদীতে চলে আসতে পারে।

স্থানীয়দের নিরাপত্তায় বন বিভাগের পক্ষ থেকে নদপাড়ে মাইকিং ও মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। জেলেদের সতর্কতার সঙ্গে মাছ ধরতে এবং নদীতে নেমে গোসল না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বগী ফরেস্ট স্টেশনের বনরক্ষীদের কুমিরটির গতিবিধির ওপর নজর রাখতে বলা হয়েছে।

বন বিভাগ জানিয়েছে, কুমিরটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নির্মম হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দাখিল...

জীবিকার তাগিদে লিবিয়ায় গিয়ে মৃত্যু : দীর্ঘ ৮ মাস পর কফিনবন্দী হয়ে ফিরলেন জয়পুরহাটের তরিকুল

জীবিকার তাগিদে দেশ ছেড়ে লিবিয়ায় গিয়ে মারা যাওয়ার দীর্ঘ আট মাস পর দেশে ফিরেছে তরিকুল ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি যুবকের কফিনবন্দী মরদেহ।...

Related Articles

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক দেশে ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন,...

গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামে...

জিন্নাহর ছবি টাঙানোর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ঢাবির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ...

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত...