Home জাতীয় ‘আম তারেক’ অন্তত হোটেলে নারী নিয়ে যাওয়া-পদ বাণিজ্য-চুমু শফিকের চেয়ে ভালো বিশেষণ
জাতীয়বিনোদন

‘আম তারেক’ অন্তত হোটেলে নারী নিয়ে যাওয়া-পদ বাণিজ্য-চুমু শফিকের চেয়ে ভালো বিশেষণ

Share
Share

 

আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে ‘আম তারেক’ নামে ডাকার বিষয়টিকে সম্মানের বলে মনে করেন তাঁর স্ত্রী তামান্না ফেরদৌস শিখা। তিনি দাবি করেছেন, তাঁর স্বামীর বিরুদ্ধে হোটেলে নারী নিয়ে যাওয়া, নিয়োগ ও পদ বাণিজ্য কিংবা বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের মতো কোনো অভিযোগ বা কেলেঙ্কারি নেই। এমনকি ‘চুমু শফিকের’ মতো কোনো বিশেষণও তাঁর স্বামীর সঙ্গে যুক্ত নয়।

শুক্রবার (৩০ অক্টোবর) স্বামীকে স্বাগত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তামান্না ফেরদৌস শিখা।

তিনি বলেন, ‘আমার হাজবেন্ডকে “আম তারেক” বলে ডাকে, এটা আমার কাছে অনেক বেশি সম্মানের। আমার হাজবেন্ডকে অসৎ কোনো বিষয়ে বিশেষণ দেওয়া হচ্ছে না। পদ বাণিজ্য করে সেই বিশেষণ দেওয়া হচ্ছে না।’

তামান্না ফেরদৌস শিখা আরও বলেন, তাঁর স্বামীর বিরুদ্ধে হোটেলে নারী নিয়ে যাওয়া, নিয়োগ ও পদ বাণিজ্য, স্কুল বা বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, রাস্তার বরাদ্দের টাকা আত্মসাৎ, ওয়াসার এমডি ও জেলা প্রশাসক নিয়োগ এবং নীলা মার্কেটসংক্রান্ত কোনো কেলেঙ্কারির অভিযোগ নেই।

তিনি বলেন, ‘সবকিছু মিলিয়ে দেখেন, সবচেয়ে বড় কথা, “চুমু শফিকের” মতো কোনো বিশেষণ আমার “আম তারেকের” সঙ্গে নেই।’

এর আগে গত সোমবার জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। একই সফরে আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানও জাপান যান।

চার দিনের সফর শেষে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা দেশে ফেরেন। তাঁদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার...

গাজীপুরে ছিনতাইকারীর নিমর্ম ছুরিকাঘাতে প্রাণ গেল পোশাক শ্রমিকের

গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীদের নির্মম ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাক কারখানা শ্রমিক নির্মমভাবে খুন হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে বাড়ি ফেরার পথে...

Related Articles

এলপিজির দাম আরও বাড়ানোর উদ্যোগ, ১২ কেজির সিলিন্ডারে ১৩৯ টাকা বৃদ্ধির প্রস্তাব

নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের...

স্ত্রী চলে যাওয়ার খবরে সৌদি আরবে দুধ দিয়ে গোসল প্রবাসীর

দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছয় বছরের মেয়েসন্তানকে রেখে অন্য...

সিরাজদিখানে কাশবনে ৪ বছরের শিশুর গলাকাটা লাশ, হাসপাতালে বাবার মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চার বছরের মেয়ে তোয়াবাকে নিয়ে রাতে নানার বাড়ি যাচ্ছিলেন গোলাপ...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ঘোষণা ১১ দলীয় জোটের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া...

;