Home সাম্প্রতিক ধ’র্ষণের পর মুখ থেঁ’তলে দেওয়া শিশুকে আনা হয়েছে ঢাকায়
সাম্প্রতিক

ধ’র্ষণের পর মুখ থেঁ’তলে দেওয়া শিশুকে আনা হয়েছে ঢাকায়

Share
Share

টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার পর ইট দিয়ে মুখ থেঁতলে হত্যার চেষ্টা করা সাড়ে ছয় বছর বয়সী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এ ঘটনায় করা মামলার অভিযুক্ত বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশনায় অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রতিমন্ত্রী শিশুটির চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন।

এর আগে শনিবার রাতে ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।

এদিকে শিশুটির মায়ের করা মামলায় অভিযুক্ত বিপ্লবকে রোববার দুপুরে টাঙ্গাইল শহরের কলেজপাড়া পার্ক বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার আব্দুল করিমের ছেলে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যান বিপ্লব। পরে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটি বাধা দিলে ইট দিয়ে তার মুখ থেঁতলে দেন অভিযুক্ত।

পরে এক রিকশাচালক গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাবনায় সন্ত্রাসীদের গুলিতে আ.লীগ ও শ্রমিক দলনেতা নিহত

পাবনা সদর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে পুষ্পপাড়া হাটের ইজারাদার ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম (৫৫) এবং আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. রিপন...

গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধাহত ও চিকিৎসাবঞ্চিত শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক...

Related Articles

পোশাকশ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলন, সড়ক...

মিরপুরে পোশাকশ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ, পাঁচ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ...

হাসপাতালে চিকিৎসাধীন ১৮ বছর বয়সী ছাত্রলীগ নেতা প্রিন্স, সেখান থেকে মা-বাবা ও বোনসহ পরিবারের সদস্যদের আটক

সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ও তাঁর...

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায়...

;