Home আন্তর্জাতিক ২৭৭ কেজি গোমাংস উদ্ধার মামলায় গুজরাটে তিনজনের যাবজ্জীবন
আন্তর্জাতিক

২৭৭ কেজি গোমাংস উদ্ধার মামলায় গুজরাটে তিনজনের যাবজ্জীবন

Share
Share

 

গরুর ধর্মীয় তাৎপর্য তুলে ধরে হিন্দু শাস্ত্রের উদ্ধৃতি দিয়েছেন আদালত। এমন পর্যবেক্ষণের পাশাপাশি ২৭৭ কেজি গোমাংস উদ্ধার মামলায় তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের গুজরাটের গান্ধীনগর জেলার একটি আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) অতিরিক্ত দায়রা জজ বি. আর. রাজপুত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওয়াসিম কুরেশি, মোহাম্মদ রফিক কুরেশি ও আশফাক বাহেলিম।

রায়ে প্রাচীন সংস্কৃত গ্রন্থ মনুসংহিতাসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় গ্রন্থের উদ্ধৃতি দিয়ে গরুর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন বিচারক। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, গরু কেবল একটি প্রাণী নয়; হিন্দু ধর্মীয় বিশ্বাসে এটি পার্থিব সমৃদ্ধি ও ধর্মের অন্যতম প্রতীক।

বিচারক বলেন, মহর্ষি মনু গবাদিপশুর সুরক্ষা ও পরিচর্যার দায়িত্ব বৈশ্য সম্প্রদায়ের ওপর ন্যস্ত করেছিলেন। এ ছাড়া বৈদিক বিবাহের ঐতিহ্যেও গরু ও ষাঁড়ের বিশেষ গুরুত্ব রয়েছে।

আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গরুকে ‘জগতের মাতা’ হিসেবে গণ্য করা হয় এবং এর মধ্যে ৩৩ কোটি দেব-দেবীর বাস বলে বিশ্বাস করা হয়। গরুর চার পা চার বেদের প্রতীক বলেও উল্লেখ করেন বিচারক।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২২ আগস্ট গান্ধীনগর জেলার জামলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৭৭ কেজি গোমাংস, পশু জবাইয়ের সরঞ্জাম ও মাংস পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

প্রসিকিউশনের দাবি, বাবা-ছেলে মিলে দুর্বল বা দুধ দেওয়া বন্ধ করেছে—এমন মহিষ কিনতেন। পরে আর্থিক লাভের উদ্দেশ্যে আহমেদাবাদ থেকে চারজনকে বাড়িতে এনে পশু জবাই করে গোমাংস প্রস্তুত করা হতো। এসব মাংস গোলাম মঈন নামের এক ব্যক্তির কাছে বিক্রির পরিকল্পনা ছিল বলেও জানায় প্রসিকিউশন।

বিচার শেষে ছয় আসামির মধ্যে তিনজনকে দোষী সাব্যস্ত করেন আদালত। তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে প্রসিকিউশনের পক্ষ থেকে ৫৪ জন সাক্ষী এবং ১৮টি দাপ্তরিক নথি উপস্থাপন করা হয়।

রায়কে স্বাগত জানিয়েছেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাঙ্ঘভী। তিনি বলেন, গুজরাটে গোহত্যার ঘটনায় আইন কাউকে ছাড় দেবে না—আদালতের এ রায় তারই বার্তা। সঠিক তদন্ত ও শক্তিশালী প্রমাণ উপস্থাপনের জন্য গান্ধীনগর পুলিশ ও সরকারি আইনজীবীদের অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য, ১৯৫৪ সালের গুজরাট প্রাণী সংরক্ষণ আইনে ২০১৭ সালে সংশোধন এনে গোহত্যার অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করা হয়। সংশোধিত আইনে গোমাংস পরিবহন, সংরক্ষণ ও বিক্রির অপরাধেও সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুসলিমদের ছাড়া ইসরায়েলে কোন দলই সরকার গঠন করতে পারছে না

ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের অভূতপূর্ব ও রেকর্ড ভোটাধিকার প্রয়োগের ফলে দেশটির সামগ্রিক রাজনৈতিক সমীকরণে এক ঐতিহাসিক মোড় এসেছে। আরব ভোটারদের ব্যাপক অংশগ্রহণের সরাসরি...

দেশের ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে আজ দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ক্ষণস্থায়ী বা অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো...

Related Articles

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

  পশ্চিমবঙ্গে গোহত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় জাতীয়তাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর...

নিষেধাজ্ঞা এড়িয়ে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম আমদানি ইরানের

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে অন্তত ২০০ কোটি ডলারের অস্ত্র, বিস্ফোরক...

‘ধুরন্ধর’ সিনেমা দেখুন, ভারতের গোয়েন্দা সক্ষমতা বেড়েছে: অরুণাচলের মন্ত্রী

চীন সীমান্তে উত্তেজনা নিয়ে বিতর্কের মধ্যে ভারতের গোয়েন্দা সক্ষমতা বেড়েছে বলে মন্তব্য...

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, নিকাহের পর নামলেন

ভারতের উত্তর প্রদেশে প্রেমিককে বিয়ে করার দাবিতে প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল...

;