Home সাম্প্রতিক আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
সাম্প্রতিক

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Share
Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত। তিনি অভিযোগ করেন, আসিফ নজরুল সরকারে থাকাকালে বিভিন্ন বিষয়ে জটিলতা তৈরি করেছেন এবং দেওয়া প্রতিশ্রুতি রাখেননি।

সম্প্রতি দেওয়া এক বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী আসিফ নজরুলকে ‘ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী’ আখ্যা দেন। তবে শিক্ষক হিসেবে তাকে সম্মান করেন বলেও উল্লেখ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে আসিফ নজরুল আমাকে আশ্বস্ত করেছিলেন। তিনি প্রতিশ্রুতি রাখেননি। তিনি আমাকে বলেছিলেন, সরকার গঠন হওয়ার পরে রাষ্ট্রপতিকে সরাবেন।’

এ কারণে আসিফ নজরুলের প্রতি ক্ষোভ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আসিফ নজরুলকে এ জন্য দেখতে পারি না।’

এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, সরকার গঠনের সময় বিভিন্ন বিষয়ে আসিফ নজরুল ‘ভেতরে ভেতরে ঘুঁটি খেলেছেন’। ঘোষণাপত্র ও জুলাই সনদসহ বিভিন্ন বিষয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনার সময় তিনি নানা পরিবর্তনের চেষ্টা করেছিলেন বলেও দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় আসিফ নজরুলের ভূমিকা নিয়েও বক্তব্য দেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, সেনানিবাসে যাওয়ার সময় আসিফ নজরুল নিজেকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন। পরে বঙ্গভবনে যাওয়ার সময় তাকে ভেতরে নেওয়া হয়নি এবং বাইরে বসিয়ে রাখা হয়েছিল।

তিনি আরও দাবি করেন, আসিফ নজরুল সেখানে ভেতরে যাওয়ার চেষ্টা করলে সেদিন সরকার গঠনই সম্ভব হতো না।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ নজরুলের গবাদিপশু পালনের প্রসঙ্গ টেনে তার সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘তিনি ইন্টেরিমের টাইমে ছাগল পালতে যাবেন কেন, গরু পালতে যাবেন কেন?

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান: গ্রেপ্তার ১৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি আবাসিক হোটেলে ঝটিকা অভিযান চালিয়ে অসামাজিক ও আইনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৮ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা...

ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ শিক্ষিকা অর্পিতার করুণ মৃত্যু

বন্দরনগরী চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গর্ভের সন্তানসহ অর্পিতা দাশ (২৬) নামের এক শিক্ষক না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। অর্পিতা চট্টগ্রামের সানরাইজ গ্রামার...

Related Articles

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের যোগদানের ৩ মাসেই ঘুষ-হয়রানির অভিযোগ

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি...

শরণখোলার বলেশ্বর নদে ১৩ ফুটের কুমির

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে ১২ থেকে ১৩ ফুট দীর্ঘ একটি...

নিখোঁজের ৩ দিন পর খালে মিলল স্কুলছাত্রের মরদেহ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি...

মাদারীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, যৌতুক নিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুর সদর উপজেলায় যৌতুকের দাবির টাকা না দেওয়ায় সুমি...