Home জাতীয় অপরাধ সাপাহারে পুলিশের অভিযানে ‘আলম ডাকাত’সহ ৭ আসামি গ্রেপ্তার
অপরাধ

সাপাহারে পুলিশের অভিযানে ‘আলম ডাকাত’সহ ৭ আসামি গ্রেপ্তার

Share
Share

নওগাঁর সাপাহারে পুলিশের বিশেষ অভিযানে ‘আলম ডাকাত’ নামে পরিচিত এক ব্যক্তিসহ বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সাপাহার থানা-পুলিশ দিন ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সাতজনের মধ্যে চারজন জিআর মামলার এবং তিনজন নিয়মিত মামলার আসামি। তাঁদের মধ্যে ‘আলম ডাকাত’ নামে পরিচিত একজনও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, সাপাহার থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সাপাহার থানার পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদিতে নজরুল-সিঁথির মৃত্যুদণ্ড: ব্যভিচার ও তথ্যপ্রযুক্তি অপরাধের ভিন্ন অভিযোগ প্রকাশ

সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক—নজরুল ইসলাম ও সুইটি আক্তার সিঁথির বিরুদ্ধে আনীত সুনির্দিষ্ট অপরাধের ভিন্ন ভিন্ন তথ্য...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই পথশিশুকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস সংলগ্ন রেলস্টেশন এলাকায় নগদ ১ হাজার টাকার প্রলোভন দেখিয়ে দুই কোমলমতি পথশিশুকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার তীব্র অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগতের...

Related Articles

বিয়ে করে ঋণগ্রস্ত, ব্যাংক লুট করতে গিয়ে গ্রেফতার যুবক

বিয়ে করতে গিয়ে প্রায় দুই লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন কাওসার আহমেদ...

এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযোগ, পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত

পাকিস্তানের মুলতানে ১৪ বছর বয়সী এক এতিম শিশুকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে...

ভৈরবে ভাঙচুর-লুটপাটের ঘটনা ধামাচাপা দিতে ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে জায়গা দখলকে কেন্দ্র করে দোকান ও বাড়িতে ভাঙচুর-লুটপাটের ঘটনা ধামাচাপা...

থানায় ঢুকে বাটাম দিয়ে ৩ পুলিশকে পেটালো যুবক, একদিন পর অভিযুক্ত গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই থানার ভেতরে ঢুকে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে মারধরের...

;