Home জাতীয় অপরাধ এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযোগ, পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত
অপরাধআন্তর্জাতিক

এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযোগ, পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত

Share
Share

পাকিস্তানের মুলতানে ১৪ বছর বয়সী এক এতিম শিশুকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া তৌকির পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পুলিশের দাবি, তাঁকে নিয়ে যাওয়ার পথে দুই সহযোগী হামলা চালালে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। তবে ঘটনাটিকে সাজানো ‘বন্দুকযুদ্ধ’ বলে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান।

গত বুধবার (২১ অক্টোবর) ভোরে পাঞ্জাবের বাহাওয়ালপুরে পুলিশের বিশেষায়িত ইউনিট কাউন্টার ক্রাইম ডিপার্টমেন্টের (সিসিডি) গুলিতে তৌকির নিহত হন।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ১৪ বছর বয়সী ওই এতিম শিশু তৌকিরের বাড়িতে কাজ করত। একপর্যায়ে তৌকিরকে না জানিয়ে পালিয়ে যাওয়ার সময় তিনি গাড়ি নিয়ে শিশুটিকে ধাওয়া করেন। পরে তাকে থামানোর চেষ্টা করতে গিয়ে গাড়ি দিয়ে চাপা দেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পাকিস্তানজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার তৌকিরকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার মুলতানের একটি আদালত তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

পুলিশের দাবি, তৌকিরকে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে তাঁর দুই সহযোগী পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যান। পরে তৌকিরকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তবে এ ঘটনাকে পুলিশের সাজানো ‘বন্দুকযুদ্ধ’ বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৪ বছর বয়সী শিশুটি দৌড়ে পালানোর চেষ্টা করছে। এ সময় তৌকির ও আরেক ব্যক্তি এসে তাকে গাড়ি দিয়ে চাপা দেন। তবে ঘটনার পর এক ভিডিও বক্তব্যে তৌকির দাবি করেছিলেন, তিনি ইচ্ছাকৃতভাবে শিশুটিকে গাড়িচাপা দেননি।

সূত্র: ডন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১৩, আহত অন্তত ৩৪

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে কায়রো-আসিউত পশ্চিম মরুভূমি সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ...

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ভাই-বোনের বিয়ের জন্য জমানো টাকা পুড়ে ছাই

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে হাড়ভাঙা খাটুনি খেটে জমানো স্বপ্ন এক নিমিষেই ছাই হয়ে গেল আগুনে। পটুয়াখালীর বাউফলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মোশাররফ...

Related Articles

বিয়ে করে ঋণগ্রস্ত, ব্যাংক লুট করতে গিয়ে গ্রেফতার যুবক

বিয়ে করতে গিয়ে প্রায় দুই লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন কাওসার আহমেদ...

ভৈরবে ভাঙচুর-লুটপাটের ঘটনা ধামাচাপা দিতে ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে জায়গা দখলকে কেন্দ্র করে দোকান ও বাড়িতে ভাঙচুর-লুটপাটের ঘটনা ধামাচাপা...

‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিকের গল্প

আফগানিস্তানে বড় পরিবার ও অধিক সন্তান থাকার ঘটনা অস্বাভাবিক নয়। তবে উরুজগান...

থানায় ঢুকে বাটাম দিয়ে ৩ পুলিশকে পেটালো যুবক, একদিন পর অভিযুক্ত গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই থানার ভেতরে ঢুকে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে মারধরের...

;