Home জাতীয় চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী বললেন, ‘কী খবর মাসুদ, ভালো?’
জাতীয়

চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী বললেন, ‘কী খবর মাসুদ, ভালো?’

Share
Share

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কী খবর মাসুদ, ভালো?’

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সামরিক বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ স্থানীয় সংসদ সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা।

বিমান থেকে নামার পর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় করমর্দনের একপর্যায়ে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলমের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ জবাবে মাসুদ আলম ‘স্যার, স্যার’ বলে সাড়া দেন।

পরে বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যান প্রধানমন্ত্রী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট পরিষ্কার করলেন এমপি খোকন

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন টয়লেট ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান...

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক, পুলিশের কাছে হস্তান্তর

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে মো. রাকিব নামে এক যুবককে ভুয়া চিকিৎসক সন্দেহে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাঁকে...

Related Articles

পূজামণ্ডপে গান গেয়ে ক্লোজড এএসআই

সিলেট নগরে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে...

সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে কাল খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

সুন্দরবন, মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা সরেজমিনে দেখতে বৃহস্পতিবার (২২...

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা

  প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরের একটি অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন...

বাবার পাগড়ি ও আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন ওসমান হাদি, ছবি ভাইরাল

পরম শ্রদ্ধেয় প্রয়াত বাবার রেখে যাওয়া পাগড়ি মাথায় এবং শরীরে প্রিয় বাবার...

;