Home সাম্প্রতিক শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
সাম্প্রতিক

শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Share
Share

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম ভিপি ও জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন।

এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ছাড়াও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ উদ্ধার করলো তুরস্ক-সোমালিয়ার যৌথ বাহিনী

সোমালিয়ার জলসীমায় জলদস্যুদের হাতে জিম্মি হওয়া একটি পণ্যবাহী জাহাজ উদ্ধার করেছে তুরস্কের নৌবাহিনী ও সোমালিয়ার সশস্ত্র বাহিনীর যৌথ অভিযান। শনিবার (২৯ আগস্ট) সোমালি...

নকলসহ অসদুপায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৮৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।...

Related Articles

মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ...

সুন্দরবন উন্মুক্ত, তবু বনজীবীদের মনে জলদস্যু-চাঁদাবাজের আতঙ্ক

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে...

ঈশ্বরগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শ্রবণ উপকরণ ও নগদ অর্থ বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে শ্রবণ উপকরণ ও নগদ অর্থ বিতরণ...

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে ভূমিকা, পোরশা থানার এএসআই তৌহিদুল ইসলামকে সম্মাননা

সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নওগাঁর পোরশা থানায় কর্মরত...