Home জাতীয় অপরাধ বিয়ে করে ঋণগ্রস্ত, ব্যাংক লুট করতে গিয়ে গ্রেফতার যুবক
অপরাধ

বিয়ে করে ঋণগ্রস্ত, ব্যাংক লুট করতে গিয়ে গ্রেফতার যুবক

Share
Share

বিয়ে করতে গিয়ে প্রায় দুই লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন কাওসার আহমেদ নামের এক যুবক। সেই ঋণ শোধ করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখায় চুরির পরিকল্পনা করেন তিনি। গভীর রাতে ব্যাংকের তালা ভেঙে ভেতরে ঢুকে নৈশপ্রহরীকে জিম্মি করে ভল্টের তালা ভাঙার চেষ্টা করার সময় তাঁকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার সোহাগী বাজারে কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

আটক কাওসার পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি। তিনি উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে।

পুলিশ ও ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কয়েক মাস আগে বিয়ে করে সংসার শুরু করেন কাওসার। এরপর প্রায় দুই লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। সেই টাকা জোগাড় করতে বৃহস্পতিবার ভোরে ব্যাংকের বাইরের শাটার ও ভেতরের গ্রিলের তালা কেটে ভেতরে প্রবেশ করেন। এ সময় দায়িত্বে থাকা নৈশপ্রহরী মাজহারুল ইসলামকে দেখতে পেয়ে ছুরি দেখিয়ে জিম্মি করেন এবং রশি দিয়ে বেঁধে রাখেন। এরপর ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন তিনি।

ব্যাংকের নৈশপ্রহরী মাজহারুল ইসলাম বলেন, ‘গেটের তালা ভেঙে এক যুবক ব্যাংকের ভেতরে ঢুকে ডাকাডাকি শুরু করে। আমি তখন ঘুমিয়ে ছিলাম। সে টাকা কোথায় রাখা হয়েছে, তা জানতে চায়। তার হাতে ছুরি ছিল। টাকা কোথায় রাখা হয়, তা না জানালে ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে আমাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়। এরপর সে ভল্টের তালা ভাঙার চেষ্টা করে।’

মাজহারুল আরও জানান, হাত-পায়ের বাঁধন কিছুটা ঢিলেঢালা থাকায় তিনি নিজেকে মুক্ত করে নিচে নেমে চিৎকার শুরু করেন। এ সময় বাজারের পাহারাদার, টহল পুলিশ ও স্থানীয় লোকজন ছুটে এসে কাওসারকে আটক করেন।

ব্যাংকটির ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ওই যুবক ব্যাংকের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলেন এবং ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীর বুদ্ধিমত্তায় তাঁকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি এবং ভল্টেরও ক্ষতি হয়নি।

কাওসার কৃষি ব্যাংকে ঋণ নিতে গিয়েছিলেন বলে যে দাবি করেছেন, তা নাকচ করে ব্যবস্থাপক জানান, ওই যুবক কখনো ঋণের জন্য ব্যাংকে আসেননি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, আটক কাওসার পুলিশকে জানিয়েছেন, কয়েক মাস আগে বিয়ের সময় তিনি প্রায় দুই লাখ টাকা ঋণ করেছিলেন। কৃষি ব্যাংকে ঋণ নিতে গিয়ে তা না পেয়ে চুরির পরিকল্পনা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা মো. নাজমুল হক বাদী হয়ে থানায় মামলা করেছেন। এর সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, তা জানতে কাওসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১৩, আহত অন্তত ৩৪

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে কায়রো-আসিউত পশ্চিম মরুভূমি সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ...

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ভাই-বোনের বিয়ের জন্য জমানো টাকা পুড়ে ছাই

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে হাড়ভাঙা খাটুনি খেটে জমানো স্বপ্ন এক নিমিষেই ছাই হয়ে গেল আগুনে। পটুয়াখালীর বাউফলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মোশাররফ...

Related Articles

এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযোগ, পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত

পাকিস্তানের মুলতানে ১৪ বছর বয়সী এক এতিম শিশুকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে...

ভৈরবে ভাঙচুর-লুটপাটের ঘটনা ধামাচাপা দিতে ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে জায়গা দখলকে কেন্দ্র করে দোকান ও বাড়িতে ভাঙচুর-লুটপাটের ঘটনা ধামাচাপা...

থানায় ঢুকে বাটাম দিয়ে ৩ পুলিশকে পেটালো যুবক, একদিন পর অভিযুক্ত গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই থানার ভেতরে ঢুকে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে মারধরের...

রায়পুরায় পারিবারিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, তিন দিন আগে হয়েছিলেন বাবা

  নরসিংদীর রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে শাহিন মিয়া (২৫) নামের এক যুবককে...

;