আইএলটি-টোয়েন্টির সর্বশেষ আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার খেলেছিলেন। তাঁদের মধ্যে দুবাই ক্যাপিটালসের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাঁদের দল।
আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলো ধরে রাখা ও নতুন করে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।
সাকিবকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত অবশ্য খুব একটা বিস্ময়কর নয়। সর্বশেষ আইএলটি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে আট ম্যাচ খেলেও ব্যাটে-বলে নিজের সেরা ছন্দে ছিলেন না তিনি। পাঁচ ইনিংসে ব্যাট করে ১২২.৩৪ স্ট্রাইক রেটে ১১৫ রান করেন সাকিব। বল হাতেও খুব বেশি কার্যকর হতে পারেননি। পেয়েছেন মাত্র তিন উইকেট।
তাসকিন আহমেদের পরিসংখ্যান সাকিবের চেয়ে ভালো হলেও তাঁকেও ধরে রাখেনি শারজাহ ওয়ারিয়র্স। প্রথমবার আইএলটি-টোয়েন্টিতে খেলতে নেমে ছয় ম্যাচে নয় উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। তাঁর বোলিং গড় ছিল ১৫.৪৪। এরপরও নতুন মৌসুমের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় জায়গা হয়নি তাঁর।
অন্যদিকে মুস্তাফিজকে ধরে রাখার সিদ্ধান্তকে তাঁর পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে। গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে কার্যকর ভূমিকা রাখা বাঁহাতি এই পেসার এবারও দলটির বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...
ByDesk ReportSeptember 26, 2026ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...
ByDesk ReportSeptember 26, 2026কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...
ByDesk ReportSeptember 28, 2026কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...
ByDesk ReportSeptember 28, 2026ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে নিজ বাড়ির সামনে মদ্যপান ও গালাগালি করতে বাধা...
ByDesk ReportSeptember 28, 2026চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত...
ByDesk ReportSeptember 27, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment