Home জাতীয় ‘সালমানের সঙ্গেই যদি এমন হয়, তবে ছোট ব্যবসায়ীদের কী অবস্থা?’: তাসনিম জারার তীব্র প্রতিক্রিয়া
জাতীয়সাম্প্রতিক

‘সালমানের সঙ্গেই যদি এমন হয়, তবে ছোট ব্যবসায়ীদের কী অবস্থা?’: তাসনিম জারার তীব্র প্রতিক্রিয়া

Share
Share

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক তাসনিম জারা। সালমান মুক্তাদিরের মতো দেশের একজন প্রভাবশালী ব্যক্তিত্বের স্টুডিওতে সরাসরি ঢুকে এমন তাণ্ডব চালানোকে অপরাধীদের চরম ঔদ্ধত্য বলে অভিহিত করেছেন তিনি। শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় এই প্রতিক্রিয়া জানান তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তাসনিম জারা লেখেন, “কী বলব, বুঝতে পারছি না। সালমান মুক্তাদিরের মতো এত বড় পরিসরে কথা বলার সুযোগ বা প্রভাবশালী প্ল্যাটফর্ম এ দেশে খুব কম মানুষেরই আছে। যারা এই হামলা চালিয়েছে, তারা খুব ভালো করেই জানত যে পুরো দেশ বিষয়টি দেখবে এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়েও বিষয়টি পৌঁছাবে।” অপরাধীদের মানসিকতার কথা তুলে ধরে তিনি আরও লেখেন, “তারপরও তারা স্টুডিও ভেঙে তছনছ করে সেই ধ্বংসস্তূপ সবার দেখার জন্য রেখে গেছে। এটি এক ভিন্ন মাত্রার ঔদ্ধত্য। মানুষ তখনই এমন দুঃসাহস পায়, যখন তারা মনে করে আইনশৃঙ্খলা বাহিনী বা বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে না। সালমানের সঙ্গেই যদি এমন ঘটে, তবে সাধারণ দোকানদার বা ছোট ব্যবসায়ীদের নিরাপত্তার কী অবস্থা—তা ভাবলেই শিউরে উঠতে হয়।”

এর আগে রাজধানীর ইসিবি চত্বরে নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের নিজস্ব স্টুডিওতে একদল সশস্ত্র দুর্বৃত্ত প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ঘটনার পর সালমান মুক্তাদির সামাজিক মাধ্যমে লাইভে এসে ক্ষতবিক্ষত স্টুডিওর চিত্র তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্যমতে, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোতেই রাজনৈতিক পরিচয়ের নাম ভাঙিয়ে একদল অপরাধী এই হামলা, ছিনতাই ও তছনছ চালিয়েছে। তাসনিম জারার এই প্রতিক্রিয়াটি বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘে ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ডের মতো বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা...

নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে হেনস্তা

  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঘিরে একদল প্রবাসী বাংলাদেশির স্লোগান ও...

Related Articles

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে পরীক্ষামূলক কার্যক্রম শুরু: কমবে যাত্রীভোগান্তি

পর্যটন নগরী কক্সবাজারকে আন্তর্জাতিক বিমান যোগাযোগের আওতায় আনার লক্ষ্যে নির্মিত আন্তর্জাতিক মানের...

হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে সবজি চারা রোপণ, আদালতে চার্জশিট জমা

জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে শ্বাসরোধে...

ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হাসপাতালে হেনস্তার শিকার বাংলাদেশি নারী

ভারতে চিকিৎসা করাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যুর পর প্রদেয় বিল পরিশোধের অজুহাতে...

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...

;