হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফল কিনতে গিয়ে দোকানির মুঠোফোন পকেটে ঢুকিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনাটি ধরা পড়ার পর ওই উপপরিদর্শককে (এসআই) থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) অভিযুক্ত এসআই রাসেল মিয়াকে আজমিরীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার রাত ৮টা ৪৯ মিনিটে এসআই রাসেল মিয়া আজমিরীগঞ্জ বাজারের ব্যবসায়ী রাজীব আহমেদের দোকানে ফল কিনতে যান। পেয়ারা ও লটকন কেনার পর তিনি আরও কয়েক মিনিট দোকানে অবস্থান করেন। তিনি চলে যাওয়ার পর রাজীব তাঁর মুঠোফোনটি খুঁজে পাচ্ছিলেন না।
পরে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রাজীব দেখতে পান, এসআই রাসেল তাঁর মুঠোফোনটি নিয়ে গেছেন। ফুটেজে দেখা যায়, দোকানের টেবিলে রাখা রাজীবের মুঠোফোনের ওপর এসআই রাসেল তাঁর হাতে থাকা একটি ফাইল ও নিজের লাল রঙের মুঠোফোন রাখেন। পরে কথা বলার সময় দুটি ফোনই পকেটে ঢুকিয়ে নেন। এরপর ফলের ব্যাগ হাতে নিয়ে আরও প্রায় এক মিনিট দোকানির সঙ্গে কথা বলে তিনি চলে যান।
রাজীব আহমেদ জানান, ফোনের বিষয়ে রাসেলের কাছে জানতে চাইলে তিনি প্রথমে ফোন নেওয়ার কথা অস্বীকার করেন। পরে সিসিটিভি ফুটেজের কথা জানানো হলে গভীর রাতে তাঁর সঙ্গে দেখা করেন রাসেল। এ সময় তিনি জানান, মুঠোফোনটি হারিয়ে ফেলেছেন। পরে ফোনটির মূল্য বাবদ রাজীবকে ১৫ হাজার টাকা দেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে এসআই রাসেল মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন ঘটনাটি তদন্ত করেন। তাঁর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এসআই রাসেল মিয়াকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
ওসি আকবর হোসেন বলেন, ‘ঘটনাটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর এসআই রাসেল মিয়াকে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরে বিভাগীয় মামলা রুজু করা হবে।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...
ByDesk ReportSeptember 26, 2026ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...
ByDesk ReportSeptember 26, 2026কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...
ByDesk ReportSeptember 28, 2026কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...
ByDesk ReportSeptember 28, 2026ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে নিজ বাড়ির সামনে মদ্যপান ও গালাগালি করতে বাধা...
ByDesk ReportSeptember 28, 2026চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত...
ByDesk ReportSeptember 27, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment