Home জাতীয় অপরাধ কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

Share
Share

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ করায় তাঁর বৃদ্ধ নানাকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আজম শেখসহ মোট সাতজনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মামলার বিবরণী ও অভিযোগপত্র সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের গোবরাখালী গ্রামের মো. আজম শেখের সঙ্গে জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মোছা. অন্তরা খাতুনের বিয়ে হয়। তাঁদের তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই মোটা অঙ্কের যৌতুকের দাবিতে অন্তরার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন আজম। মেয়ের সুখের কথা চিন্তা করে পরিবার থেকে নগদ দুই লাখ টাকা ও বিভিন্ন আসবাবপত্র দেওয়া হলেও আজমের অত্যাচার থামেনি।

সম্প্রতি যৌতুকের দাবিতে স্ত্রীকে বেধড়ক মারধর করে কোলে থাকা তিন বছরের শিশুসন্তানসহ এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে বিষয়টি নিয়ে কথা বলতে ও সমাধান করতে এগিয়ে আসেন গৃহবধূর নানা বৃদ্ধ মো. মজিবর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে রাস্তায় একা পেয়ে বৃদ্ধ মজিবর রহমানের ওপর হামলা চালায় অভিযুক্তরা। এলোপাতাড়ি মারধরে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধের ছেলে মো. আমিরুল ইসলাম বাদী হয়ে আজম শেখ, সুমন, সাকিব, আল-আমিনসহ সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, যৌতুকের বিরুদ্ধে কথা বলায় এবং স্বজনদের তাড়িয়ে দেওয়ার প্রতিবাদ করায় তাঁর বাবাকে নৃশংসভাবে পিটিয়ে জখম করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন নিশ্চিত করেছেন যে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

‘হাসনাতরা আগে চড়তো সাইকেলে, গণঅভ্যুত্থানের পর চড়ে প্রাডো গাড়িতে’: হামিম

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও তাঁর...

;