Home আন্তর্জাতিক যাত্রীদের ভোটে বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো
আন্তর্জাতিক

যাত্রীদের ভোটে বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো

Share
Share

যাত্রীদের ভোটে বিশ্বের সেরা বিমান সংস্থাগুলোর নতুন তালিকায় এশিয়ার এয়ারলাইনগুলোর আধিপত্য দেখা গেছে। তালিকায় সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। এয়ারলাইন রেটিংস ডটকমের ‘ফ্লায়ার্স চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ চারটি বিভাগে সেরা হয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১৮ আগস্ট) ইউরোনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিঙ্গাপুর এয়ারলাইনস সেরা ইকোনমি এয়ারলাইন, সেরা কেবিন ক্রু, মধ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সেরা এয়ারলাইন এবং যাত্রীদের আস্থার দিক থেকে সেরা এয়ারলাইন হিসেবে নির্বাচিত হয়েছে।

এবারের তালিকাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নয়, সরাসরি যাত্রীদের ভোটে তৈরি করা হয়েছে। সেরা কম খরচের এয়ারলাইন, সেরা বিজনেস ক্লাস, সেরা ইকোনমি ক্লাস ও সেরা কেবিন ক্রুসহ বিভিন্ন বিভাগে যাত্রীরা নিজেদের পছন্দের বিমান সংস্থাকে ভোট দিয়েছেন।

যাত্রীদের আস্থার দিক থেকে সেরা এয়ারলাইনগুলোর তালিকায় সিঙ্গাপুর এয়ারলাইনসের পর রয়েছে অস্ট্রেলিয়ার কান্তাস ও সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ। এই বিভাগে ইউরোপের একমাত্র এয়ারলাইন হিসেবে ষষ্ঠ হয়েছে লাটভিয়ার এয়ারবাল্টিক।

কম খরচের এয়ারলাইনগুলোর মধ্যে প্রথম হয়েছে ভিয়েতনামের ভিয়েতজেট এয়ার। দ্বিতীয় অবস্থানে রয়েছে এয়ারএশিয়া। যুক্তরাজ্যের ইজিজেট ও অস্ট্রেলিয়ার জেটস্টার যৌথভাবে তৃতীয় হয়েছে।

সামগ্রিকভাবে ইউরোপের এয়ারলাইনগুলোর পারফরম্যান্স এবার খুব একটা ভালো ছিল না। বিভিন্ন বিভাগে ইউরোপের বড় কোনো এয়ারলাইন শীর্ষস্থান অর্জন করতে পারেনি। তবে ইউরোপের যাত্রীদের পছন্দের এয়ারলাইন হিসেবে ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা ও কেএলএমের নাম উঠে এসেছে।

এয়ারলাইন রেটিংস ডটকমের প্রধান নির্বাহী শ্যারন পিটারসেন বলেন, যাত্রীদের আস্থা ও নিরাপত্তার অনুভূতি দীর্ঘদিনের ধারাবাহিক সেবার মাধ্যমে তৈরি হয়। এবারের ফলাফলে সিঙ্গাপুর এয়ারলাইনস ও কান্তাসের মতো প্রতিষ্ঠিত বিমান সংস্থার প্রতি যাত্রীদের আস্থার বিষয়টি প্রতিফলিত হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জিন্নাহর অসুস্থতার তথ্য গোপন রাখায় দুই ভারতীয় চিকিৎসক পাচ্ছেন পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর গুরুতর অসুস্থতার তথ্য গোপন রাখার জন্য ভারতের মুম্বাইয়ের দুই পারসি চিকিৎসককে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নিশান-ই-ইমতিয়াজ দেওয়ার জন্য...

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ পদে ১১ জনের চাকরি

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব খাতভুক্ত পাঁচটি পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে ৯ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী...

Related Articles

মাঝ সমুদ্রে চার দিন বিদ্যুৎহীন মার্কিন যুদ্ধজাহাজ, দুর্ভোগে ৩০০ নাবিক

প্রশান্ত মহাসাগরে নিয়মিত টহলের সময় বড় ধরনের যান্ত্রিক ত্রুটিতে পড়ে মার্কিন নৌবাহিনীর...

কলকাতার হোটেলে আগুনে নিহত ৯, কুষ্টিয়ার একই পরিবারের চারজন

ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মধ্যে চারজনের বাড়ি কুষ্টিয়ায়।...

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ৫ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হৃদপিণ্ড নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি...

প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার আগে ৩,৪৫,০০০ পাউন্ড অনুদান পেয়েছিলেন অ্যান্ডি বার্নহ্যাম: পার্লামেন্টারি রেজিস্টারে প্রকাশ

যুক্তরাজ্যের রাজনীতিতে প্রশাসনিক স্বচ্ছতা ও জনপ্রতিনিধিদের প্রাপ্ত সুযোগ-সুবিধার হিসাব প্রকাশকে ঘিরে আবারও...