Home আন্তর্জাতিক ডাটা সেন্টারের শব্দ ও ধোঁয়ায় অতিষ্ঠ জাপানের বাসিন্দারা, প্রতিবাদের ঘোষণা
আন্তর্জাতিক

ডাটা সেন্টারের শব্দ ও ধোঁয়ায় অতিষ্ঠ জাপানের বাসিন্দারা, প্রতিবাদের ঘোষণা

Share
Share

জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত সম্প্রসারিত হচ্ছে ডাটা সেন্টার। তবে এসব স্থাপনা থেকে উৎপন্ন শব্দ, জেনারেটরের ধোঁয়া এবং আশপাশের পরিবেশে পরিবর্তনের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

জাপানের রাজধানী টোকিওর উত্তর-পূর্বে কাশিওয়া শহরের বাসিন্দা সাসুমু গোটোর বাড়ির সামনের খোলা মাঠটি কয়েক বছর আগেও স্থানীয়দের খেলাধুলার জায়গা ছিল। সেখানে বেসবল ও ফুটবল খেলতেন প্রতিবেশীরা।

কিন্তু বর্তমানে সেই মাঠের জায়গায় নির্মিত হয়েছে দুটি বিশাল ডাটা সেন্টার। হংকংভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএজি পরিচালিত স্থাপনা দুটির প্রতিটির উচ্চতা প্রায় ৩১ মিটার।

অবসরপ্রাপ্ত গাড়ি মেরামতকারী গোটোর অভিযোগ, এসব ডাটা সেন্টারের কার্যক্রম তাঁর দৈনন্দিন জীবনযাত্রাকে প্রভাবিত করছে।

তিনি জানান, মাসে অন্তত একবার ডাটা সেন্টারগুলোর জরুরি বিদ্যুৎ জেনারেটর পরীক্ষা করা হয়। এ সময় কালো ধোঁয়া নির্গত হয় এবং বাতাসে পোড়া জ্বালানির গন্ধ ছড়িয়ে পড়ে।

এ ছাড়া ডাটা সেন্টারের শব্দের কারণে তাঁকে অনেক সময় বাড়ির জানালা বন্ধ রাখতে হয়। কখনো কখনো শব্দ এড়াতে বাড়ির বাইরে চলে যেতে হয় বলেও জানান তিনি।

গোটো বলেন, বাড়ির সামনে বিশাল ভবন দুটি নির্মিত হওয়ায় আগের খোলামেলা পরিবেশ আর নেই। প্রতিদিন সকালে বাইরে বের হলেই স্থাপনাগুলো তাঁর দৃষ্টিসীমা ঢেকে দেয়, যা তাঁকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলে।

পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘মৃত্যুর দিন পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব।’

জাপানে এআই প্রযুক্তির সম্প্রসারণের ফলে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের অবকাঠামোর চাহিদা বাড়ছে। তবে নতুন ডাটা সেন্টার নির্মাণের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা, শব্দদূষণ এবং পরিবেশগত প্রভাব বিবেচনার বিষয়টিও সামনে আসছে।

কাশিওয়ার বাসিন্দা গোটোর অভিজ্ঞতা প্রযুক্তিগত অবকাঠামো সম্প্রসারণের সঙ্গে স্থানীয় জনগণের জীবনযাত্রার স্বার্থের দ্বন্দ্বকে তুলে ধরেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত এলে আওয়ামী লীগ এবং বিদেশি আধিপত্যবাদের সহযোগী বলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়...

শিক্ষককে মারধর ও মাদ্রাসায় ভাঙচুরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমি

গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সাত বছর বয়সী এক শিশুর অভিভাবক শাহজালাল রুমি। বৃহস্পতিবার...

Related Articles

কয়েক দশক পর সিঙ্গাপুরে ফিরছে রাজহাঁসের মাংস

পছন্দের রোস্ট করা রাজহাঁস খেতে বছরে তিনবার হংকং যান সিঙ্গাপুরের আইনজীবী সুনীল...

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হয়ে পাশে থাকবে চীন: লিউ ইউইন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো পক্ষ হস্তক্ষেপ করলে চীন ঢাল হিসেবে পাশে...

তামিলনাড়ুতে সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু

ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথমবারের মতো পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন...

বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব...

;