Home আন্তর্জাতিক মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!
আন্তর্জাতিকবিনোদন

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

Share
Share

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ দিয়েছেন ভারতের ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। তাঁর এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ধর্মীয় আলোচনার এক পর্যায়ে মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষিত থাকার উপায় হিসেবে এ পরামর্শ দেন ইন্দ্রেশ। তাঁর দাবি, ফোনের পেছনের অংশে গোবর লাগালে এর বিকিরণ থেকে ব্যবহারকারীরা সুরক্ষা পাবেন।

ইন্দ্রেশ উপাধ্যায় ‘ইন্দ্রেশ মহারাজ জি’ নামেও পরিচিত। তিনি ভারতের একজন আধ্যাত্মিক নেতা ও কথক। ভাগবতকথা পাঠের জন্যও পরিচিত তিনি। ইউটিউবে তাঁর ‘ভক্তিপথ’ নামের চ্যানেলে প্রায় ৮ লাখ ৪০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে।

সূত্র: জি নিউজ ইংলিশ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন...

Related Articles

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার...

শিশু ছাড়া খেলার মাঠে বসায় জার্মানিতে নারীকে ২৫ ইউরো জরিমানা

জার্মানির একটি শিশুদের খেলার মাঠে বেঞ্চে বসে কান্না করার সময় ২৫ ইউরো...

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয় দর্শকরা

ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান প্রচারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের...

ডাটা সেন্টারের শব্দ ও ধোঁয়ায় অতিষ্ঠ জাপানের বাসিন্দারা, প্রতিবাদের ঘোষণা

জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত সম্প্রসারিত...

;