সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর বসতবাড়ি লিখে নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট পারিবারিক বিরোধ নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘শিশির মনির মিডিয়া সেল’ থেকে সংসদ সদস্যের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে তিনি এ আহ্বান জানান।
চিঠিতে নাছির উদ্দিন চৌধুরীর শারীরিক ও মানসিক অবস্থার কথা উল্লেখ করে শিশির মনির বলেন, ‘আমি জানি, এই চিঠি পড়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো শারীরিক বা মানসিক অবস্থা আপনার নেই। তথাপি আপনার প্রিয়জনরা হয়তো আপনাকে অবগত করবেন।’
ঘটনাটি একসময় একান্ত পারিবারিক থাকলেও এখন আর সেই গণ্ডিতে সীমাবদ্ধ নেই বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, বিষয়টি এখন দেশজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।
দিরাই-শাল্লার বাসিন্দা হিসেবে নিজের অনুভূতি তুলে ধরে শিশির মনির বলেন, ‘যেখানেই যাই, মানুষ আমাদের জিজ্ঞাসা করে জানতে চায়। এটি আমাদের সম্মিলিত লজ্জা। এই বয়সে আপনাকে নিয়ে এগুলো হওয়ার কথা নয়। আপনার লজ্জা আর আমাদের লজ্জা মিলেমিশে একাকার। আপনি আমাদের নির্বাচিত নেতা। তাই আমরা যারপরনাই উদ্বিগ্ন।’
অতীতে অসংখ্য মানুষের সমস্যার সমাধান করা নাছির উদ্দিন চৌধুরী এখন নিজেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ায় বিষয়টি আর না বাড়িয়ে নিজেদের মধ্যে সমাধানের অনুরোধ জানান শিশির মনির।
চিঠির শেষাংশে তিনি লেখেন, ‘এখানেই ইতি টানুন। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নেন—এই প্রত্যাশায়।’
এর আগে, নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে তাঁর গলায় রামদা ঠেকিয়ে বসতবাড়ির দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে সোমবার (১০ আগস্ট) দিরাই আদালতে মামলা করেন তাঁর স্ত্রী পারভীন আক্তার। মামলায় নাছির উদ্দিন চৌধুরীর তিন সৎ ভাইসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।
চাঞ্চল্যকর এই অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই সংসদ সদস্যের প্রতি খোলা চিঠি দিলেন শিশির মনির।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...
ByDesk ReportSeptember 26, 2026ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...
ByDesk ReportSeptember 26, 2026কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...
ByDesk ReportSeptember 28, 2026কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...
ByDesk ReportSeptember 28, 2026ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে নিজ বাড়ির সামনে মদ্যপান ও গালাগালি করতে বাধা...
ByDesk ReportSeptember 28, 2026চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত...
ByDesk ReportSeptember 27, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment