Home জাতীয় দুর্ঘটনা থাইল্যান্ডে শুটিংয়ে দুর্ঘটনায় আহত অভিনেতা খায়রুল বাসার
দুর্ঘটনা

থাইল্যান্ডে শুটিংয়ে দুর্ঘটনায় আহত অভিনেতা খায়রুল বাসার

Share
Share

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার। একই ঘটনায় তাঁর সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন। দুজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নাটকের কয়েকটি দৃশ্যের শুটিং করতে খায়রুল বাসার ও তাঁর দল পাহাড়ের ওপর উঠেছিলেন। শুটিং শেষে স্কুটিতে করে নিচে নামার সময় হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। ওই সময় স্কুটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি।

খায়রুল বাসার বলেন, ‘সবকিছু খুব দ্রুত ঘটে গেছে। পাহাড়ের ওপর শুটিং শেষ করে নিচে নামার সময় হঠাৎ আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। এরপর আমরা পড়ে যাই। শুটিং টিম কিছুটা দূরে ছিল। তারাই পরে আমাদের উদ্ধার করে।’

দুর্ঘটনায় বুকে ও হাঁটুতে আঘাত পেয়েছেন জানিয়ে এই অভিনেতা বলেন, ‘বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত পেয়েছি। এখন হাঁটতে কষ্ট হচ্ছে। আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব।’

দুর্ঘটনার কারণে শুটিং বাতিল করতে হয়েছে বলেও জানান তিনি। খায়রুল বাসার বলেন, ‘আমার যে শারীরিক অবস্থা, তাতে এখন কোনোভাবেই শুটিং করা সম্ভব নয়।’

চিত্রগ্রাহক মেহেদী রনিও দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁর শরীরের কয়েকটি অংশ ছিলে গেছে। দুজনেরই এক্স-রে করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান খায়রুল বাসার।

তিনি বলেন, আগামী কয়েক দিন বিশ্রামে থাকতে হবে। ফলে আপাতত শুটিংয়ে ফেরা সম্ভব হবে না।

জানা গেছে, একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ড গিয়েছিলেন খায়রুল বাসার। ঈদের পর বিরতি কাটিয়ে সেখানে শুটিং শুরু করেছিলেন তিনি। নাটকগুলোতে তাঁর সহশিল্পী হিসেবে সাদনিমা বিনতে নোমানসহ আরও কয়েকজন অভিনয় করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: সন্ধান মেলেনি একই পরিবারের নিখোঁজ ৪ জনের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরম আত্মীয়ের বিয়েতে যোগ দিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝোড়ো...

লন্ডনে বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, আহত ১

যুক্তরাজ্যের লন্ডনের উপমিনস্টারে একটি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হয়ে এক ব্যক্তি আহত হয়েছেন।...

হাবিপ্রবির ছাত্রীনিবাস থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সংলগ্ন একটি ছাত্রীনিবাস থেকে...

বারিধারায় বেপরোয়া গাড়ির চাপায় ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের করুণ মৃত্যু

রাজধানীর অভিজাত এলাকা বারিধারা ডিপ্লোমেটিক জোনে বেপরোয়া গতির এক বিলাসবহুল প্রাইভেট কারের...

;