Home জাতীয় পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ জরুরি: পরিবেশমন্ত্রী
জাতীয়

পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ জরুরি: পরিবেশমন্ত্রী

Share
Share

তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, শিল্পের বাস্তবতা, প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বিবেচনায় নিয়ে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের সম্মেলনকক্ষে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের পরিবেশগত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান লিখিত প্রস্তাবে শিল্প খাতের পরিবেশগত অনুবর্তিতার বিভিন্ন কারিগরি ও বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরেন।

পরিবেশমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একই সঙ্গে শিল্পটির উৎপাদনপ্রক্রিয়াকে আরও পরিবেশবান্ধব, সম্পদ-সাশ্রয়ী ও টেকসই করতে পরিবেশগত আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা জরুরি।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষার লক্ষ্য অক্ষুণ্ন রেখে শিল্পের বাস্তব পরিস্থিতি বিবেচনায় যৌক্তিক ও বিজ্ঞানভিত্তিক সমাধানের পথ খুঁজে বের করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষার সঙ্গে শিল্পের টেকসই উন্নয়নের সমন্বয় জরুরি।

তিনি বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ, পানি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার এবং দূষণ নিয়ন্ত্রণে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাস্তবায়নযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ধাপে ধাপে তা অর্জনের আহ্বান জানান তিনি।

সভায় সিদ্ধান্ত হয়, তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের পরিবেশগত অনুবর্তিতা আরও শক্তিশালী করতে মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, শিল্প সংগঠন ও অন্যান্য অংশীজনের মধ্যে আলোচনা ও কারিগরি সমন্বয় অব্যাহত রাখা হবে।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম।

এ ছাড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সূত্র: বাসস

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন নিয়ম, এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ বা ‘খাতা চ্যালেঞ্জ’ করার প্রক্রিয়া আজ মঙ্গলবার (১১ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রকাশিত ফলাফলে...

ইরাকে ভয়াবহ ওভেন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

জীবিকার তাগিদে মাত্র ১৯ বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন সুদূর প্রবাসে। টানা এক দশকের অমানুষিক পরিশ্রম শেষে দেশে ফিরে জীবনের নতুন অধ্যায় শুরু করার...

Related Articles

মৃত্যুর পর স্বজনদের কান্না–কথাবার্তা কি শুনতে পান মৃত ব্যক্তি? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

মৃত্যুর পর মৃত ব্যক্তি স্বজনদের কান্না, কথাবার্তা কিংবা অন্যান্য কর্মকাণ্ড শুনতে বা...

‘বাংলাদেশে কোনো আদিবাসী গোষ্ঠী নেই, সবার পরিচয় বাংলাদেশি’

বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের একটিই পরিচয়—‘বাংলাদেশি’; দেশে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই...

‘পার্বত্য চট্টগ্রামকে ভূরাজনীতির খেলার মাঠ বানাতে চায় নানা অপশক্তি’

পার্বত্য চট্টগ্রামকে ভূরাজনীতির খেলার মাঠ বানাতে নানা অপশক্তি তৎপর রয়েছে বলে মন্তব্য...

বঙ্গোপসাগরে লঘুচাপ, ১৩ থেকে ১৯ আগস্ট বাড়তে পারে বৃষ্টি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বুধবারের মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে...