Home জাতীয় দুর্ঘটনা হাবিপ্রবির ছাত্রীনিবাস থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার
দুর্ঘটনা

হাবিপ্রবির ছাত্রীনিবাস থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

Share
Share

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সংলগ্ন একটি ছাত্রীনিবাস থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিসিএস গলির শেষ প্রান্তে ফজিলা ছাত্রীনিবাসের তৃতীয় তলার ৩০১ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ছাত্রীনিবাসের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাতে ছাত্রীনিবাসে একটি বৈঠক হয়। সেখানে ওই ছাত্রীকে সর্বশেষ দেখা যায়। এরপর বুধবার সন্ধ্যা পর্যন্ত তাঁকে কক্ষের বাইরে দেখা যায়নি।

সন্ধ্যায় কক্ষে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ছাত্রীনিবাসের মালিক ও কয়েকজন ছাত্রী দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁরা ওই ছাত্রীকে জানালার সঙ্গে কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ছাত্রীনিবাসের বাসিন্দারা জানান, প্রায় আট থেকে নয় মাস ধরে ওই ছাত্রী সেখানে থাকতেন। এর আগে তিনি দিনাজপুর শহরের একটি মেসে থাকতেন।

খবর পেয়ে দিনাজপুর সদর কোতোয়ালি থানার পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, প্রাথমিক লক্ষণ দেখে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ছাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের নেপথ্যে চাঞ্চল্যকর নানা তথ্য...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ছাত্রীকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। রোববার...

Related Articles

বারিধারায় বেপরোয়া গাড়ির চাপায় ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের করুণ মৃত্যু

রাজধানীর অভিজাত এলাকা বারিধারা ডিপ্লোমেটিক জোনে বেপরোয়া গতির এক বিলাসবহুল প্রাইভেট কারের...

সিলেটে বেতার কেন্দ্রের কমপ্লেক্স থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিলেটে বাংলাদেশ বেতার কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার (৪৫) নামের এক যুবকের...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের নিখোঁজ হওয়া একমাত্র সন্তান...

বেলুন থেকে গ্যাস নেওয়ার অভিযোগ, বিপজ্জনক গাড়ি চালানোর দায় স্বীকার স্টার্লিংয়ের

ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড রাহিম স্টার্লিং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে মঙ্গলবার আদালতে নিজের...

;