Home জাতীয় ডাকসু নির্বাচনের মাধ্যমে দুর্বৃত্তায়ন-চাঁদাবাজির রাজনীতি প্রত্যাখ্যাত: ইসলামী আন্দোলন
জাতীয়রাজনীতি

ডাকসু নির্বাচনের মাধ্যমে দুর্বৃত্তায়ন-চাঁদাবাজির রাজনীতি প্রত্যাখ্যাত: ইসলামী আন্দোলন

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের জয়ের মাধ্যমে ক্যাম্পাসে দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির রাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, শিক্ষার্থীরা সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, যা আগামীতে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে সহায়ক হবে।

ইমতিয়াজ আলম বলেন, “ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা প্রমাণ করেছেন, পেশীশক্তি ব্যবহার করে বেশি দূর যাওয়া সম্ভব নয়। যেনতেনভাবে নির্বাচন ও ক্ষমতায় যাওয়ার সুযোগ ছাত্র-জনতা আর দেবে না।”

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সুবিধাবাদী অবস্থান থেকে বের হয়ে আসতে হবে। নইলে ঢাবি ছাত্ররা যেমন বিকল্প দেখিয়েছে, জনগণও তাই করবে। নিজেদের শোধরাতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার হবে—এটা বুঝতে হবে।”

ইমতিয়াজ আলম আরও বলেন, “সব রাজনৈতিক দলের দায়িত্ব হলো সৎ, অংশগ্রহণমূলক ও সংস্কারমুখী রাজনীতি গড়ে তোলা। তাহলেই আগামী দিনের জন্য একটি ভালো নির্বাচন এবং একটি উন্নত রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা সম্ভব।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইশরাকের প্রশ্নের জবাবে সারজিস: জুলাই নিয়ে অন্তর্বর্তী সরকারের ৮ উদ্যোগের কথা তুলে ধরলেন

জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের জন্য অন্তর্বর্তী সরকার কী করেছে—এ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের প্রশ্নের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের...

মায়ের শেষ ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী দুই ভাই

মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে জামালপুরের মাদারগঞ্জে নিজ বাড়িতে ফিরেছেন মালয়েশিয়াপ্রবাসী দুই ভাই আল আমিন মণ্ডল...

Related Articles

শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান

শিঙাড়া, সমুচা, চপ বা অন্যান্য তেলেভাজা খাবার অনেকেরই প্রিয়। তবে নিয়মিত এসব...

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়...

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীর ভিড়

জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রথম দিনেই রাজধানীর জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের...

পরিচালনা পর্ষদ নেই ছয় ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলে, থমকে নতুন প্রশিক্ষণ কার্যক্রম

দেশের ১৬টি নিবন্ধিত ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের (আইএসসি) মধ্যে বর্তমানে ছয়টিতে পরিচালনা পর্ষদ...