Home জাতীয় দুর্ঘটনা বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত অন্তত ১৫
দুর্ঘটনা

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত অন্তত ১৫

Share
Share

বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া–নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকায় মহাসড়কের পাশে কাজের সন্ধানে কয়েকজন শ্রমিক অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়।

এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

  সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিবৃষ্টির...

পপুলার ডায়াগনস্টিকে অভিযান: সরকারি চিকিৎসকের লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ

  রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সরকারি দায়িত্বে থাকা অবস্থায় বেসরকারিভাবে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এক চিকিৎসকের লাইসেন্স বাতিল...

Related Articles

শেরপুরে অটোরিকশা–ভটভটির সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

শেরপুরের নকলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে...

নেত্রকোনায় পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় টহলরত গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেখে দৌড়ে পালানোর সময় হরিখালি খালে পড়ে...

উখিয়ায় পাহাড় ধসে শিশুর করুণ মৃত্যু, মেরিন ড্রাইভে যান চলাচল ব্যাহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ পাহাড় ধসে এক...

বিয়ের মাত্র ৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনজিও কর্মী সাজিম

নতুন জীবনের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন মাত্র পাঁচ দিন আগে, কিন্তু...