Home জাতীয় ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ
জাতীয়

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

Share
Share

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন ও সাধারণ সম্পাদক জহির রায়হানের নেতৃত্বে মিছিলটি বের হয়।

মিছিলটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’, ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মাধ্যমে ভারতকে প্রমাণ করতে হবে যে তারা বাংলাদেশের বন্ধু। অন্যথায় বাংলাদেশের জনগণ ভারতকে বন্ধু হিসেবে বিবেচনা করবে না।

সম্প্রতি ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পর ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর মধ্যে ক্যাম্পাসের প্রধান ফটকে লেখা ‘শিবিরমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি মুছে ফেলে ছাত্রদল। এর পর আওয়ামী লীগবিরোধী এ বিক্ষোভ মিছিল ক্যাম্পাসে নতুন করে আলোচনার জন্ম দেয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ

ঘনঘন লোডশেডিং দূর, গ্যাস–সংকট নিরসন, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহার, বিদ্যুতের মূল্য সহনীয় পর্যায়ে আনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল...

ডেভিড ইমন–ধামা ইলিয়াস রিমান্ডে, ভারী অস্ত্রের খোঁজে অভিযান অব্যাহত

  আলোচিত হত্যা ও চাঁদাবাজির একাধিক ঘটনায় ব্যবহৃত অত্যাধুনিক ভারী অস্ত্রের সন্ধান এখনো পায়নি পুলিশ। শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ওরফে ডেভিড...

Related Articles

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীর ভিড়

জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রথম দিনেই রাজধানীর জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের...

পরিচালনা পর্ষদ নেই ছয় ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলে, থমকে নতুন প্রশিক্ষণ কার্যক্রম

দেশের ১৬টি নিবন্ধিত ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের (আইএসসি) মধ্যে বর্তমানে ছয়টিতে পরিচালনা পর্ষদ...

২৫ বছরের সম্পর্কের টানে কর্মীর বাড়িতে সৌদি কফিল

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সৌদি আরবপ্রবাসী এক বাংলাদেশির বাড়িতে বেড়াতে এসেছেন তাঁর সৌদি...

‘ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান’: কাদের সিদ্দিকী

জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক সংকট আরও বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক...