Home রাজনীতি ‘আমরা সহাবস্থানের রাজনীতি চাই’: ছাত্রদলের নেতা ইয়াহিয়া
রাজনীতি

‘আমরা সহাবস্থানের রাজনীতি চাই’: ছাত্রদলের নেতা ইয়াহিয়া

Share
Share

 

ঢাকা কলেজ ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মুহাম্মাদ ইয়াহিয়া। তিনি বলেন, ছাত্রদল শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাসে বিশ্বাস করে। তবে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে ছাত্রদল তার জবাব দেবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ঢাকা কলেজের মুক্তমঞ্চে কলেজ শাখা ছাত্রদলের আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াহিয়া বলেন, ‘আমরা সহাবস্থানের রাজনীতি চাই। সবাই মিলে থাকব। একটি শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস ছাত্রদল আগেও চেয়েছে, এখনও চায়। তবে কেউ যদি অতীতের মতো সন্ত্রাসের অভয়ারণ্য গড়ে তোলার চেষ্টা করে, ছাত্রদল তার কড়া জবাব দেবে।’

তিনি বলেন, ছাত্রদল ইতিবাচক ও গঠনমূলক ছাত্ররাজনীতিতে বিশ্বাস করে। অতীতেও তারা এ ধারার রাজনীতি করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ক্যাম্পাসের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ইয়াহিয়া বলেন, কিছু মহল পেশিশক্তির মাধ্যমে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তবে ছাত্রদল এমন একটি পরিবেশ চায়, যেখানে সব ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা সমান মর্যাদা ও নিরাপত্তা নিয়ে অবস্থান করতে পারবেন।

তিনি আরও বলেন, ‘আমরা একটি সহনশীল, শান্তিপূর্ণ ও শিক্ষার্থী–বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে চাই। বহুত্ববাদী সমাজ গঠনের জন্য ক্যাম্পাসেও সব ধরনের ছাত্রসংগঠনের সহাবস্থান থাকা প্রয়োজন।’

অবস্থান কর্মসূচিতে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান, আবির রায়হানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিলল মৃত্যুতে

ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও হাতে হাতকড়া পরানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা আওয়ামী লীগ নেতা মোঃ...

মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ কিংবা অন্য কোনো ধর্মের কোনো বাণী বা পঙ্‌ক্তি উচ্চারণ করলেই কারও নিজস্ব ধর্মীয় পরিচয়ে আঘাত লাগে না এবং এতে ‘আকাশ...

Related Articles

ভারত শেখ হাসিনাকে কেন এই সুযোগ দিল: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায়...

শিক্ষার্থীদের পেটাতে ও মেরে ফেলতে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবালসহ ৮ জন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রথমবারের মতো মানবতাবিরোধী...

ইশরাকের প্রশ্নের জবাবে সারজিস: জুলাই নিয়ে অন্তর্বর্তী সরকারের ৮ উদ্যোগের কথা তুলে ধরলেন

জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের জন্য অন্তর্বর্তী সরকার কী করেছে—এ নিয়ে বিএনপি...