Home জাতীয় মায়ের শেষ ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী দুই ভাই
জাতীয়

মায়ের শেষ ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী দুই ভাই

Share
Share

মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে জামালপুরের মাদারগঞ্জে নিজ বাড়িতে ফিরেছেন মালয়েশিয়াপ্রবাসী দুই ভাই আল আমিন মণ্ডল ও সোলাইমান মণ্ডল।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁদের বহনকারী হেলিকপ্টারটি উপজেলার চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে দুই ভাইয়ের মা মারা যান। জীবদ্দশায় তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাঁর প্রবাসী ছেলেরা একদিন হেলিকপ্টারে করে বাড়িতে ফিরবেন। সেই ইচ্ছা পূরণ করতেই এবার বিমানবন্দর থেকে হেলিকপ্টারে নিজ গ্রামে আসেন তাঁরা।

হেলিকপ্টারটি অবতরণের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। দুই ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্বজন ও স্থানীয় বাসিন্দারা। চরগোলাবাড়ি এলাকায় প্রথমবারের মতো হেলিকপ্টার অবতরণ করায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রবাসী সোলাইমান মণ্ডল বলেন, ‘আমরা পাঁচ ভাই। এর মধ্যে চারজন মালয়েশিয়ায় থাকি। মা বেঁচে থাকতে চাইতেন, আমরা যেন একদিন হেলিকপ্টারে করে বাড়িতে আসি। তিন বছর আগে তিনি মারা গেছেন। তাঁর সেই ইচ্ছা পূরণ করতেই আজ আমরা হেলিকপ্টারে বাড়ি ফিরেছি। সবাই আমাদের মা ও পরিবারের জন্য দোয়া করবেন।’

তাঁদের খালাতো ভাই আনিস শেখ বলেন, ‘দুই ভাই হেলিকপ্টারে বাড়িতে আসবেন শুনে আমরা সবাই এসেছি। হেলিকপ্টার দেখতে হাজারো মানুষ এসেছে। বিষয়টি আমাদের জন্য আনন্দের।’

হেলিকপ্টার দেখতে আসা স্থানীয় বাসিন্দা নছিমন বেগম বলেন, ‘হেলিকপ্টারের নাম শুনেছি, কিন্তু আগে কখনো দেখিনি। আজ প্রথমবার কাছ থেকে দেখলাম। খুব ভালো লাগছে।’

সপ্তম শ্রেণির শিক্ষার্থী হৃদয় বলে, ‘জীবনে প্রথমবার কাছ থেকে হেলিকপ্টার দেখলাম। খুব আনন্দ লাগছে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল শেরপুরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতি

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শেরপুরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর)...

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বড় অঙ্কের লোকসানের কথা উল্লেখ করে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম...

Related Articles

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান...

‘ছাত্রদল না থাকলে শিবিরকে পিটিয়ে গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ’: রাশেদ খাঁন

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে নিষিদ্ধ কিংবা কোণঠাসা ছাত্রলীগ আবারও জামায়াত-শিবিরকে পিটিয়ে...

বারিধারায় বেপরোয়া গাড়ির চাপায় ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের করুণ মৃত্যু

রাজধানীর অভিজাত এলাকা বারিধারা ডিপ্লোমেটিক জোনে বেপরোয়া গতির এক বিলাসবহুল প্রাইভেট কারের...

শাস্তির বদলে আত্মশুদ্ধি : দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠালেন ওসি

মাদক নির্মূলে কেবল আইনি অভিযান বা জেলেই সমাধান নয়, বরং অপরাধীদের মানসিক...

;