Home জাতীয় আইন-বিচার পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের রিট খারিজ করলেন হাইকোর্ট
আইন-বিচারজাতীয়সাম্প্রতিক

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের রিট খারিজ করলেন হাইকোর্ট

Share
Share

নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং যৌতুক নিরোধ আইনের অপব্যবহার রোধসহ পুরুষদের সুরক্ষায় ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন আইনি কাঠামো তৈরির নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সংশ্লিষ্ট আবেদনটির ওপর শুনানি শেষে এই খারিজ আদেশ প্রদান করেন।

মানবাধিকার সংস্থা ‘বাটারফ্লাই হিউম্যান রাইটস ফাউন্ডেশন’-এর পক্ষে চলতি বছরের মে মাসে রিট আবেদনটি দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান ও মো. খলিলুর রহমান। আবেদনটিতে মিথ্যা ও হয়রানিমূলক মামলার হাত থেকে পুরুষদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে রুল জারি এবং সুনির্দিষ্ট আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছিল।

হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেওয়ার পর রিটকারী আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান জানান, তারা আইনগত অধিকার রক্ষায় হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ: কিশোর শ্রমিক নিহত, আহত দোকানমালিক

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়ে নজরুল ইসলাম (নিরব) শরীফ (১৩) নামে এক কিশোর শ্রমিক নিহত...

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে মুরাদনগরে বিএনপির দোয়া মাহফিল

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা  জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় কুমিল্লার মুরাদনগরে দোয়া মাহফিল করেছে বিএনপি। বুধবার সকালে উপজেলা...

Related Articles

‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন: ৭৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক...

১৬ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

আগামী ১৬ আগস্ট বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। কিশোরগঞ্জ...

ভারত শেখ হাসিনাকে কেন এই সুযোগ দিল: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায়...

শিক্ষার্থীদের পেটাতে ও মেরে ফেলতে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...