Home জাতীয় জাকসু নির্বাচন: সুষ্ঠু ভোট হলে জয়ী হওয়ার আশা শিবিরের ভিপি প্রার্থীর
জাতীয়রাজনীতি

জাকসু নির্বাচন: সুষ্ঠু ভোট হলে জয়ী হওয়ার আশা শিবিরের ভিপি প্রার্থীর

Share
Share

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ।

ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে। আমরা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। ভোটকেন্দ্রগুলোতে ভোটদান চলছে, তবে কিছু অসঙ্গতিও আমরা লক্ষ্য করছি।”

আরিফ উল্লাহ অভিযোগ করেন, প্রাক্তণ শিক্ষার্থীদের বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা মানা হচ্ছে না।
তিনি বলেন, “নির্বাচন কমিশন বলেছিল আজ সকাল ৬টার পর কোনো প্রাক্তণ শিক্ষার্থী ক্যাম্পাসে থাকতে পারবে না। কিন্তু বিভিন্ন ভোটকেন্দ্রের আশপাশে তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি, যা উদ্বেগজনক।”
তিনি আরও অভিযোগ করেন, “আমাদের শহীদ সালাম বরকত হলে মোট ভোটার ২৯৯ জন। অথচ ওই কেন্দ্রে পাঠানো হয়েছে ৪০০টি ব্যালট পেপার। ১০১টি অতিরিক্ত ব্যালট কেন দেওয়া হলো, তার কোনো যৌক্তিক ব্যাখ্যা কেন্দ্রের কর্মকর্তারা দিতে পারেননি।”

আরিফ দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ১০ শতাংশ অতিরিক্ত ব্যালট ছাপিয়েছে।এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম। তারা আশ্বস্ত করেছিল যে কোনো কেন্দ্রে বেশি ব্যালট যাবে না। অথচ আজকের ঘটনায় তা মানা হয়নি।”

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা আশা করি নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। পরিস্থিতি এমন থাকলে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরাই জয়ী হবেন। আমরা জয়ী হব।”

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৮৪৩ জন। এর মধ্যে ৫ হাজার ৭২৮ জন ছাত্রী এবং ৬ হাজার ১১৫ জন ছাত্র। মোট ভোটারের মধ্যে ছাত্রী ভোটার ৪৮ দশমিক ৪ শতাংশ এবং ছাত্র ভোটার ৫১ দশমিক ৬ শতাংশ।

১৯৯১ সালের পর এই প্রথমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ সময় পর শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন, ফলে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে কিছু অনিয়মের অভিযোগ ভোটগ্রহণ প্রক্রিয়াকে ঘিরে বিতর্কও তৈরি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইশরাকের প্রশ্নের জবাবে সারজিস: জুলাই নিয়ে অন্তর্বর্তী সরকারের ৮ উদ্যোগের কথা তুলে ধরলেন

জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের জন্য অন্তর্বর্তী সরকার কী করেছে—এ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের প্রশ্নের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের...

মায়ের শেষ ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী দুই ভাই

মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে জামালপুরের মাদারগঞ্জে নিজ বাড়িতে ফিরেছেন মালয়েশিয়াপ্রবাসী দুই ভাই আল আমিন মণ্ডল...

Related Articles

শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান

শিঙাড়া, সমুচা, চপ বা অন্যান্য তেলেভাজা খাবার অনেকেরই প্রিয়। তবে নিয়মিত এসব...

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়...

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীর ভিড়

জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রথম দিনেই রাজধানীর জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের...

পরিচালনা পর্ষদ নেই ছয় ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলে, থমকে নতুন প্রশিক্ষণ কার্যক্রম

দেশের ১৬টি নিবন্ধিত ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের (আইএসসি) মধ্যে বর্তমানে ছয়টিতে পরিচালনা পর্ষদ...