Home জাতীয় ইশরাকের প্রশ্নের জবাবে সারজিস: জুলাই নিয়ে অন্তর্বর্তী সরকারের ৮ উদ্যোগের কথা তুলে ধরলেন
জাতীয়রাজনীতি

ইশরাকের প্রশ্নের জবাবে সারজিস: জুলাই নিয়ে অন্তর্বর্তী সরকারের ৮ উদ্যোগের কথা তুলে ধরলেন

Share
Share

জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের জন্য অন্তর্বর্তী সরকার কী করেছে—এ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের প্রশ্নের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, ‘মাত্র দেড় বছরে দুই হাজারের বেশি আন্দোলনের মাঝেও কোনো রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার যা করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় তুলে ধরা হলো।’

ফেসবুক পোস্টে তিনি ইনফোগ্রাফিকের মাধ্যমে আটটি উদ্যোগ উল্লেখ করেন। সেগুলোর মধ্যে রয়েছে—শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর, জুলাই সনদ প্রণয়ন, প্রতিটি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ, শহীদ ও আহত ব্যক্তিদের তালিকা প্রণয়ন এবং এককালীন অর্থ ও মাসিক সম্মানী প্রদান, ২০ হাজারের বেশি আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক ৩৬ মন্ত্রী ও ৪৩ সংসদ সদস্যকে গ্রেপ্তার এবং রাষ্ট্রপতি, এস আলম গ্রুপসহ ব্যাংক লুটপাটে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ।

পোস্টে সারজিস আলম আরও বলেন, ‘জনাব ইশরাক হোসেন প্রায় ছয় মাস ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আমরা জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগগুলো নিয়েছিল, সেগুলোর বাইরে গত ছয় মাসে আপনি এবং আপনার মন্ত্রণালয় জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য নতুন কী করেছেন?’

এর আগে বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের চীন–বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা অনুষ্ঠানে ইশরাক হোসেন এনসিপির উদ্দেশে প্রশ্ন করেন, ‘আপনারা জুলাই শহীদদের জন্য কী করেছেন?’ তাঁর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান সারজিস আলম।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য’—কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম

গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও বিভিন্ন জেলা ও উপজেলা প্রকৌশলীদের অনেকে উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি শহরের সব সরকারি ভবনের কপালে কালো দিয়ে লিখে দিতে চাই।’ শনিবার...

Related Articles

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু : সাবেক এমপি গাজী নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের মামলায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনে সাতক্ষীরা-৪...

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার তিন দফা দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণের...

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

;