Home আঞ্চলিক ওয়েস্টক্লিফে হিট-অ্যান্ড-রান: গুরুতর আহত প্রবাসী বাঙ্গালী
আঞ্চলিকদুর্ঘটনাসিলেট

ওয়েস্টক্লিফে হিট-অ্যান্ড-রান: গুরুতর আহত প্রবাসী বাঙ্গালী

Share
Share

যুক্তরাজ্যের এসেক্সের ওয়েস্টক্লিফ এলাকায় এক ভয়াবহ হিট-অ্যান্ড-রান দুর্ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ ও ছবি প্রকাশ করেছে। দুর্ঘটনায় আমির আলী নামের এক ব্যাক্তি গুরুতর আহত হয়ে জীবনের জন্য লড়াই করছেন। যানা যায়  তিনি বাংলাদেশের  সিলেট জেলার বিশ্বনাথ থানার বাহাদুরবাক গ্রামের বাসিন্দা।

আজ সকালে ওয়েস্টক্লিফ-অন-সি এলাকার একটি সড়কে এই ঘটনাটি ঘতে যাইয়। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্ত অনুযায়ী, এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি মার্সিডিজ গাড়ি তাকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে না থেমেই দ্রুত পালিয়ে যায়।আহত আমির আলিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে পরিবার।

ঘটনার তদন্তে থাকা এসেক্স পুলিশ এখন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা করছে। প্রকাশিত ছবিতে কয়েকজন ব্যক্তিকে দেখা গেছে, যাদের দুর্ঘটনার সঙ্গে সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ গাড়িটি শনাক্ত ও চালককে খুঁজে বের করতে কাজ করছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, এলাকায় এমন দুর্ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে এবং সড়ক নিরাপত্তা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।পুলিশ জানিয়েছে, কেউ যদি দুর্ঘটনাটি দেখেন, অথবা ড্যাশক্যাম বা সিসিটিভি ফুটেজে কোনো তথ্য থেকে থাকে, তাহলে দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। তদন্ত এখনো চলমান রয়েছে।

পরিবারের লোকজন  সবার কাছে  থেকে দোয়া চেয়েছেন ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির ‘কবর’ হয়েছে। আগামী পাঁচ বছর...

রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁকে দুইবার ফোন করে...

Related Articles

ভাড়া বাসায় চলত পর্নোগ্রাফি তৈরি: পুলিশি অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

গোবিন্দগঞ্জের এক ভাড়া বাসায় রূপসী চেহারার আড়ালে চলছিল অনৈতিক কর্মকাণ্ড। গোপন সংবাদ...

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে...

পীরগঞ্জে কৃষিজমিতে বনায়নের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান ২০০ কৃষক পরিবার

মো. আসাদুজ্জামান,ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজার প্রায় ২৫ দশমিক ৮৫ একর...

সলঙ্গার আমশড়ায় সড়ক ধসে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকার জোড়পুকুর বাজার–ধুবিল আমতলা সড়কের আমশড়া...