Home আঞ্চলিক পীরগঞ্জে কৃষিজমিতে বনায়নের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান ২০০ কৃষক পরিবার
আঞ্চলিক

পীরগঞ্জে কৃষিজমিতে বনায়নের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান ২০০ কৃষক পরিবার

Share
Share

মো. আসাদুজ্জামান,ঠাকুরগাঁও 


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজার প্রায় ২৫ দশমিক ৮৫ একর আবাদি জমিতে বন বিভাগ বনায়নের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ কৃষক পরিবার সংবাদ সম্মেলন করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং কৃষিজমি রক্ষার দাবি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃষকেরা বলেন, বাঁশগাড়া মৌজার জমিতে তাঁরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। জমির মালিকানা ও দখলের স্বপক্ষে তাঁদের কাছে বিভিন্ন দলিল, খাজনা পরিশোধের রসিদ এবং আদালতে বিচারাধীন মামলার নথি রয়েছে। তবে এসব উপেক্ষা করে বন বিভাগ জমিটিকে সরকারি বনভূমি দাবি করে সেখানে বনায়নের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

তাঁদের দাবি, বিষয়টি নিয়ে কৃষি মন্ত্রণালয়, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। একই সঙ্গে জমির মালিকানা ও দখলসংক্রান্ত একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে কোনো ধরনের বনায়ন কার্যক্রম না চালানোর আহ্বান জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রায় ২০০ ভূমিহীন ও প্রান্তিক কৃষক পরিবারের জীবিকা এ জমির ওপর নির্ভরশীল। সেখানে বনায়ন করা হলে কৃষিকাজ বন্ধ হয়ে যাবে এবং পরিবারগুলো চরম অর্থনৈতিক সংকটে পড়বে।

তাঁরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জমির প্রকৃত মালিকানা যাচাই, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং আদালতের রায় না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জমিতে সব ধরনের বনায়ন কার্যক্রম স্থগিত রাখার দাবি জানান।

এ বিষয়ে বন বিভাগের বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি পীরগঞ্জ উপজেলায় সংরক্ষিত বনভূমি উদ্ধার ও দখলমুক্ত করতে প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। এর মধ্যেই বাঁশগাড়া মৌজার জমিকে কেন্দ্র করে কৃষক ও বন বিভাগের বিরোধ নতুন করে আলোচনায় এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর রেজা নামের এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পরে...

মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে উঠে এলো শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য

  বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার আলোচিত ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা...

Related Articles

সলঙ্গার আমশড়ায় সড়ক ধসে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকার জোড়পুকুর বাজার–ধুবিল আমতলা সড়কের আমশড়া...

সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তির আন্দোলন স্থগিত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য...

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

  সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি উৎপাদন এবং অননুমোদিত...

৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মাত্র ৩০ হাজার টাকাকে কেন্দ্র করে তানজিলা আক্তার নামের...