Home সাম্প্রতিক রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সাম্প্রতিক

রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

Share
Share

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁকে দুইবার ফোন করে ‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁকে ফোন করে অনুরোধ করেন, তিনি যেন তাঁর বিরুদ্ধে আর কোনো বক্তব্য না দেন। বিনিময়ে নাসীরুদ্দীনও তাঁর বিরুদ্ধে কিছু বলবেন না বলে জানান। জবাবে রাশেদ বলেন, নাসীরুদ্দীন যদি প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা বন্ধ করেন, তাহলে তিনি বিষয়টি বিবেচনা করবেন। তাঁর দাবি, নাসীরুদ্দীন তখন জানান যে তিনি এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন এবং ভবিষ্যতে এমন মন্তব্য করবেন না।

রাশেদের ভাষ্য অনুযায়ী, পরে রাতে আবার ফোন করে নাসীরুদ্দীন তাঁকে বলেন, ‘আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন। আমি কিন্তু সব বলে দেব। নাহিদ-আসিফের কাছ থেকে আপনি ৫ লাখ করে টাকা নিতেন—সব ফাঁস করে দেব।’

এ জবাবে তিনি বলেন, ‘যা আছে, সব ফাঁস করে দাও।’ এরপর নাসীরুদ্দীনের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, তাঁকে ফ্ল্যাট কেনা এবং বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে বিভিন্ন অভিযোগও করা হয়। তবে তিনি দাবি করেন, তাঁর কোনো ফ্ল্যাট নেই এবং নাহিদ বা আসিফের কাছ থেকে কখনো এক টাকাও নেননি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, প্রথম ফোন পাওয়ার পর তাঁর মনে হয়েছিল, নাসীরুদ্দীন পাটওয়ারী হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তাঁকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু পরদিন আবার তাঁর বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তিনি সেই ধারণা থেকে সরে এসেছেন।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনটি হালনাগাদ করে যুক্ত করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আর্জেন্টিনায় দাবানল প্রতিরোধের প্রশিক্ষণকালে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৭

আর্জেন্টিনায় দাবানল মোকাবিলার এক প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দেশটির সান...

মিরপুরে স্ত্রী-সন্তানকে বাসার নিচে পাঠিয়ে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ওসমান খান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের...

Related Articles

‘মধ্যপ্রাচ্যে কফিন এখন মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অংশ’

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান মেজর জেনারেল আলি আবদুল্লাহি দাবি...

হরমুজে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় থাকা ২ ট্যাংকারে ইরানের হামলা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময়...

বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর্ড

বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড...

সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর...