ওমানের উপকূলের কাছে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী ট্যাংকার থেকে অপরিশোধিত তেল ছড়িয়ে পড়ছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত কয়েক দিনে তেলের বিস্তার আরও বেড়েছে। এতে উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর গুরুতর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জাহাজটির নাম ক্যারোলিন বেজেঙ্গি। জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্য অনুযায়ী, এটি রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দর নভোরোসিস্ক থেকে অপরিশোধিত তেল নিয়ে সর্বশেষ যাত্রা শুরু করেছিল।
সামুদ্রিক নিরাপত্তা–সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, গত ৮ জুন ইয়েমেনের দক্ষিণাঞ্চলের মুকাল্লা বন্দরের কাছে জাহাজটি প্রথম সমস্যার কথা জানায়। প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, জাহাজটিতে একটি বিস্ফোরণ ঘটেছিল।
গত ২৮ জুলাই ধারণ করা স্যাটেলাইট ছবিতে জাহাজটির চারপাশের পানিতে গাঢ় রঙের তেলের স্তর দেখা যায়। একই সঙ্গে ওমান উপকূলসংলগ্ন সংরক্ষিত সামুদ্রিক অঞ্চল আল-কিবলিয়াহ দ্বীপের উত্তরে তেলের দাগও শনাক্ত হয়েছে।
ডাচ শান্তি সংস্থা প্যাক্সের রিমোট সেন্সিং বিশেষজ্ঞ উইম জুইনেনবার্গ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বলেন, গাঢ় তেলের স্তর দেখে ধারণা করা হচ্ছে, জাহাজটির অন্তত একটি তেল সংরক্ষণ ট্যাংকে ফাটল সৃষ্টি হয়েছে। সেখান থেকেই অপরিশোধিত তেল সমুদ্রে ছড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, জুলাই ও আগস্ট মাসে এ অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকে। ফলে বৈরী আবহাওয়ার কারণে তেল দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যা পরিবেশগত ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে।
তবে জাহাজটির মালিকপক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। এ নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে...
ByDesk ReportOctober 15, 2026জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পশু জবাই নিয়ে প্রশাসনের বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিতর্ক ও বিক্ষোভের পর গরুভোজের জন্য ১ লাখ ২৫ হাজার টাকায় একটি গরু...
ByDesk ReportOctober 15, 2026ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের দম্পতি ও তাদের তিন শিশুসন্তানের...
ByDesk ReportOctober 18, 2026ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গালিওর জেলায় অবস্থিত ঐতিহাসিক শীতলা মাতা মন্দিরের বাইরে এক...
ByDesk ReportOctober 18, 2026ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের টানা ও বিধ্বংসী বিমান হামলায়...
ByDesk ReportOctober 18, 2026সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান সীমান্তে সামরিক নজরদারিতে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে...
ByDesk ReportOctober 18, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment