ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে মো. আতিয়ার রহমান (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ঘুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান যশোর জেলার আশরাইল গ্রামের বাসিন্দা এবং মো. বদরউদ্দিনের ছেলে। আহত শ্রমিকরা হলেন নয়ন ও মমিনুল।
পুলিশ জানায়, টানা বৃষ্টিতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের চারপাশের মাটি নরম হয়ে যায়। এ অবস্থায় শ্রমিকরা ট্যাংকের ভেতরে কাজ করার সময় হঠাৎ দেয়াল ধসে তাদের ওপর পড়ে।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালান। পরে আতিয়ার রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত দুই শ্রমিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণি ঠোটা গ্রামের মৎস্যজীবী মিরাজ শেখ (৩০) নিখোঁজ রয়েছেন প্রায় পৌনে চার মাস (১১২ দিন) ধরে। গত ১০ এপ্রিল সন্ধ্যায়...
ByDesk ReportJuly 31, 2026বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। কাতালান ক্লাবকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন...
ByDesk ReportJuly 31, 2026খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের দুই নারী ও এক...
ByDesk ReportAugust 1, 2026গোপালগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর মধুমতি নদী থেকে নাফিস আশরাফ (২২)...
ByDesk ReportAugust 1, 2026ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে সাবেক...
ByDesk ReportJuly 30, 2026বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড...
ByDesk ReportJuly 30, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment