Home ধর্ম ও জীবন ইসলাম আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান
ইসলামধর্ম ও জীবন

আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান

Share
Share

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে রোজা শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে রমজান মাস ২৯ দিনের হলে ৯ মার্চ এবং ৩০ দিনের হলে ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে তিনি জানান, চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শুরুর তারিখে পরিবর্তন আসতে পারে।

বাংলাদেশেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশে রোজা শুরুর তারিখে পার্থক্য থাকতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন...

Related Articles

৯ মাস ১০ দিন ও ১৪ মাসে কোরআন মুখস্থ করল চাঁদপুরের দুই শিশু

চাঁদপুরে একই মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী যথাক্রমে ৯ মাস ১০ দিন ও...

ইসলাম গ্রহণ নিয়ে গুঞ্জন: অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস

মরক্কোর সৌহায়লা আল-তাহিরিকে বিয়ে করার পর ব্রাজিলীয় ফুটবলের কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম...

পটুয়াখালীর ৩৫ গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

ভৌগোলিক দূরত্বের সীমানা পেরিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর...

;