Home জাতীয় অপরাধ মোংলায় মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
অপরাধ

মোংলায় মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

Share
Share

 

বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুমন শিকদার (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মামলার পর শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট দুপুরে মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় ওই কিশোরী। এ সময় সুমন মাছ দেওয়ার কথা বলে তাকে ঘেরের নির্জন এলাকায় নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী।

ঘটনার পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছে কিশোরী। এ কারণে সে কয়েক দিন বিষয়টি গোপন রাখে। পরে শারীরিক অসুস্থতা দেখা দিলে পরিবারের এক সদস্যের কাছে ঘটনাটি জানায়।

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে শুক্রবার মোংলা থানায় অভিযোগ করা হয়। পরে কিশোরীর মামা শিপন বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ সুমন শিকদারকে আটক করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুসিয়ালার ‘স্নায়বিক সমস্যা’ অনেক আগে থেকেই জানা ছিল বায়ার্নের

জার্মানির তরুণ মিডফিল্ডার জামাল মুসিয়ালার স্নায়বিক সমস্যার বিষয়টি এক বছরেরও বেশি সময় ধরে জানত বায়ার্ন মিউনিখ। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্লাবের কোচ...

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে রয়টার্সের প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলছে। আগামী ২৩ থেকে ২৫ আগস্ট তিনি দিল্লি সফর করতে পারেন—ভারতীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত...

Related Articles

ডিবির বিশেষ অভিযানে আর্থিক সাইবার অপরাধের অভিযোগে নাহিদ গ্রেপ্তার

  নওগাঁয় আর্থিক সাইবার অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে নাহিদ (২৯) নামের...

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় আটক তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড...

মুরাদনগরে ৮০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার

  কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়নাল...

নওগাঁয় পরীক্ষায় অসদুপায়, দুই শিক্ষার্থী বহিষ্কার

নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে...