Home সাম্প্রতিক নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার
সাম্প্রতিক

নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার

Share
Share

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন। রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, সেদিন সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা করবেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, রোববার বঙ্গভবনের ২ নম্বর ফটকে পৌঁছানোর পর পুলিশের একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার মঞ্চে নিয়ে যাবে। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেবে। পরে রাষ্ট্রপতি বঙ্গভবনে তাঁর কার্যালয়ে যাবেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর তাঁকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবনে ফিরবেন। এরপর তিনি গুলশানের বাসভবনে যেতে পারেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত হওয়ার আগে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জন্মনিবন্ধনের ভুল সংশোধনের কথা বলে শিক্ষার্থীর মাকে ডেকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় জন্মনিবন্ধনের ভুল সংশোধনের কথা বলে এক শিক্ষার্থীর মাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত...

যেভাবে শরীরে ঢোকে মাইক্রোপ্লাস্টিক, কমাবেন যেভাবে

পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। খাবার, পানি ও বাতাসের মাধ্যমে অজান্তেই এসব ক্ষুদ্র কণা মানবদেহে প্রবেশ করতে পারে। বিভিন্ন...

Related Articles

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি এক...

মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে চায় শত্রুরা: গালিবাফ

মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে শত্রুরা তৎপর বলে মন্তব্য করেছেন...

ইরান যুদ্ধ শেষে দেশে ফিরছে মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্য...

মুসিয়ালার ‘স্নায়বিক সমস্যা’ অনেক আগে থেকেই জানা ছিল বায়ার্নের

জার্মানির তরুণ মিডফিল্ডার জামাল মুসিয়ালার স্নায়বিক সমস্যার বিষয়টি এক বছরেরও বেশি সময়...