Home আঞ্চলিক কুলাউড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
আঞ্চলিক

কুলাউড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

Share
Share

 

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা ও তহিরুল আলম এতিমখানা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত স্থানীয় আলেম-ওলামারা ইসলামী বক্তব্য দেন।

হাফেজ কারী আবদুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা ও তহিরুল আলম এতিমখানার প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মনসুর আলম আশরাফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা সুলাইমান খান রব্বানী ও আলহাজ মাওলানা ফারুকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী শিক্ষক হাফেজ তায়েফ আহমাদ ও হাফেজ ইউনুস আলী। এ ছাড়া হাফেজ মাওলানা আবুল কালাম, মিনহাজ আহমদ, রাকিবুল হাসান রকিব, নোমান আহমদ, কামরান নাসিম, মো. আবদুল্লাহ, মো. আবদুল কাদির, শাহ নেওয়াজ ও রাফিক উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে শিরনি বিতরণ করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকনসিনের সাউক কাউন্টির রীডসবার্গ শহরের কাছে একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ প্রাপ্তবয়স্ক ও এক শিশুসহ মোট ছয়জন নিহত...

আল-আকসার সুরক্ষায় ইরানের সমর্থন অব্যাহত থাকবে: কুদস প্রধান ইসমাইল কানি

ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলন এবং ঐতিহাসিক আল-আকসা মসজিদের সুরক্ষায় তেহরানের সামরিক ও রাজনৈতিক সমর্থন অবিচল থাকবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি...

Related Articles

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান

  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...

;