Home সাম্প্রতিক মুসিয়ালার ‘স্নায়বিক সমস্যা’ অনেক আগে থেকেই জানা ছিল বায়ার্নের
সাম্প্রতিক

মুসিয়ালার ‘স্নায়বিক সমস্যা’ অনেক আগে থেকেই জানা ছিল বায়ার্নের

Share
Share

জার্মানির তরুণ মিডফিল্ডার জামাল মুসিয়ালার স্নায়বিক সমস্যার বিষয়টি এক বছরেরও বেশি সময় ধরে জানত বায়ার্ন মিউনিখ। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্লাবের কোচ ভিনসেন্ট কোম্পানি ও স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল এ তথ্য জানিয়েছেন।

গত চার দিনের মধ্যে দুবার মাঠে অসুস্থ হয়ে পড়ে যান ২৩ বছর বয়সী মুসিয়ালা। গত মঙ্গলবার তিনি জানান, একটি স্নায়বিক সমস্যার কারণে মাঝে মাঝে তাঁর সাময়িক ও চিকিৎসাযোগ্য খিঁচুনি হতে পারে।

বায়ার্নের কোচ কোম্পানি শুক্রবার জানান, মুসিয়ালার চিকিৎসাপদ্ধতিতে সম্প্রতি কিছু পরিবর্তন আনা হয়েছিল। এর ফলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় তাঁকে আবার আগের চিকিৎসাপদ্ধতিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

কোম্পানি বলেন, চিকিৎসায় পরিবর্তন আনা স্বাভাবিক বিষয়। মুসিয়ালার শারীরিক অবস্থা নিয়ে ক্লাব অনেক আগে থেকেই প্রস্তুত ছিল বলেও জানান তিনি।

বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল জানান, এক বছরেরও বেশি সময় ধরে মুসিয়ালার শারীরিক সমস্যার বিষয়ে ক্লাব অবগত। তবে বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত মুসিয়ালার নিজের।

সম্প্রতি আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচে মাঠে অসুস্থ হয়ে পড়ে যান মুসিয়ালা। এর কয়েক দিন পর দ্বিতীয় বিভাগের দল হেইডেনহাইমের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেও একইভাবে ঢলে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সঙ্গে মাঠ ছাড়েন এই মিডফিল্ডার।

আগামীকাল শনিবার জার্মান ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বায়ার্ন। ওই ম্যাচে মুসিয়ালা খেলবেন না বলে নিশ্চিত করেছেন কোম্পানি। মিডফিল্ডার লেনার্ট কার্ল ও ফরোয়ার্ড সার্জ গ্যানাব্রিকেও ম্যাচটিতে পাবে না বায়ার্ন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতি নির্বাচিতনির্বাচিত  হয়ে প্রথমেই শফিকুর রহমানকে জড়িয়ে ধরলেন ফখরুল

২৫৫ ভোটে রাষ্ট্রপতি হওয়ার পর জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ...

বরিশালে ১৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ ২০ হাজার গাছের চারা

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি সফল করার লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে ২০...

Related Articles

মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে চায় শত্রুরা: গালিবাফ

মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে শত্রুরা তৎপর বলে মন্তব্য করেছেন...

ইরান যুদ্ধ শেষে দেশে ফিরছে মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্য...

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে রয়টার্সের প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলছে। আগামী ২৩ থেকে...

বঙ্গভবনে মঈন খান, পার্থ, সাচিং প্রু ও লিংকন

নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন আরও চারজন। শপথ নিতে তাঁরা শুক্রবার সন্ধ্যায়...