Home জাতীয় রাজশাহী কলেজের দুই নেত্রীর পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
জাতীয়রাজনীতি

রাজশাহী কলেজের দুই নেত্রীর পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা

Share
Share

 

রাজশাহী কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া ও ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীর পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টে তাঁরা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যেও নানা আলোচনা চলছে।

ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া এক ফেসবুক পোস্টে প্রীতি চৌধুরীকে উদ্দেশ করে অভিযোগ করেন, তিনি ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এবং ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

পিয়া রাজশাহী কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রসিক দত্তের সঙ্গে প্রীতির সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন। একই সঙ্গে মেসেঞ্জারে তাঁদের কথোপকথনের কিছু স্ক্রিনশট পরবর্তী পোস্টে প্রকাশ করবেন বলে জানান তিনি।

এর জবাবে রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরী নিজের ফেসবুক পোস্টে পিয়ার বক্তব্যের সমালোচনা করেন। তিনি দাবি করেন, ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য তাঁকে একাধিকবার চাপ দেওয়া হলেও তিনি তাতে সাড়া দেননি। রাজশাহী কলেজে ছাত্রলীগের মিছিল-মিটিংয়েও তাঁকে দেখা যায়নি বলে দাবি করেন তিনি।

প্রীতি আরও দাবি করেন, পিয়া বিভিন্ন মেয়েকে মেসেজ করে রসিক দত্তের সঙ্গে তাঁর যোগাযোগ ও সম্পর্কের বিষয়ে জানতে চাইতেন। পাশাপাশি পিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত ও রাজনৈতিক বিষয়ে বিভিন্ন মন্তব্য করেন তিনি। নিজের কাছে থাকা আরও কিছু স্ক্রিনশট প্রকাশের বিষয়েও সতর্ক করেন প্রীতি।

এদিকে রাজশাহী কলেজ ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক জুবায়ের রশিদ পৃথক ফেসবুক পোস্টে প্রীতির পক্ষে অবস্থান নেন। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে রাজশাহী কলেজ থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া মেয়েদের মধ্যে প্রীতি অন্যতম। তাঁকে ভয় দেখিয়ে রাজনীতি থেকে দূরে রাখার কোনো চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রীতির পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমও। তিনি লেখেন, জুলাই আন্দোলনে রাজশাহী কলেজ থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া কয়েকজন সাহসী নারীর মধ্যে প্রীতি অন্যতম।

তিনি আরও বলেন, মেধাবী, সাহসী ও প্রতিবাদী কণ্ঠকে ভয়ভীতি দেখিয়ে রাজনীতি ও অধিকার আদায়ের পথ থেকে দূরে রাখার কোনো চেষ্টা সফল হবে না। প্রীতি ও অন্য নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীন মতপ্রকাশের অধিকার রক্ষায় তাঁরা ঐক্যবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের পর বিষয়টি নিয়ে রাজশাহী কলেজের বিভিন্ন শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য...

হুতিদের হামলায় ‘তছনছ’ সৌদি আরামকোর সদর দপ্তর

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবারের ওই...

Related Articles

এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি, টিভি চ্যানেলের দায় এড়ানো নিয়ে প্রশ্ন

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে দুই তারকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)...

পিস্তল হাতে কয়েকজনকে ধাওয়া ইশরাকের, পুলিশের কাছে হস্তান্তর ছয়জনকে

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের হাতে পিস্তল নিয়ে...

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত আনল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে...

পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ...

;