Home জাতীয় মেঘনায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
জাতীয়

মেঘনায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Share
Share

কুমিল্লার মেঘনা উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) মেঘনা উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মেঘনা উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘শিক্ষিত যুব সমাজ—আগামীর সমৃদ্ধ বাংলাদেশ’, ‘মেধা, মনন ও মূল্যবোধে গড়ব সমৃদ্ধ মেঘনা’ এবং ‘আজকের মেধা—আগামী দিনের নেতৃত্ব’—এই তিনটি স্লোগান সামনে রেখে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মেঘনা উপজেলা শাখার সভাপতি আমির ইসলাম রহিম। মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. কাইয়ুম হাওলাদার ও চালিভাঙ্গা ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. কাউসার আহমেদ যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. মোখলেছুর রহমান ও মেঘনা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. তামিম ইব্রাহিম। এ ছাড়া ছাত্রদল নেতা জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দল-মতনির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজনটি শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি তাঁদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য অনুপ্রেরণা জোগাবে।

বক্তারা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ মেঘনা ও উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য...

হুতিদের হামলায় ‘তছনছ’ সৌদি আরামকোর সদর দপ্তর

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবারের ওই...

Related Articles

এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি, টিভি চ্যানেলের দায় এড়ানো নিয়ে প্রশ্ন

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে দুই তারকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)...

পিস্তল হাতে কয়েকজনকে ধাওয়া ইশরাকের, পুলিশের কাছে হস্তান্তর ছয়জনকে

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের হাতে পিস্তল নিয়ে...

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত আনল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে...

পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ...

;