Home আন্তর্জাতিক ইরানি তেল ট্যাঙ্কারে মার্কিন হামলা, যুক্তরাষ্ট্রের নৌ ইউনিটগুলোতে তেহরানের পাল্টা আক্রমণ
আন্তর্জাতিক

ইরানি তেল ট্যাঙ্কারে মার্কিন হামলা, যুক্তরাষ্ট্রের নৌ ইউনিটগুলোতে তেহরানের পাল্টা আক্রমণ

Share
Share

হরমুজ প্রণালী এলাকায় কর্মরত মার্কিন সামরিক নৌ ইউনিটগুলোতে হামলা চালিয়েছে ইরান। একটি ইরানি তেল ট্যাংকারের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর ওই হামলা চালায় তেহরান। খবর রয়টার্সের।

ইরানের তেলক্ষেত্রে মার্কিন হামলার পর মার্কিন সামরিক নৌ ইউনিটগুলো ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ছবি: রয়টার্স

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, ইরানি তেল ট্যাঙ্কারে মার্কিন হামলার পর মার্কিন সামরিক নৌ ইউনিটগুলো ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এক নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।


এতে আরও বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর মার্কিন সামরিক জাহাজগুলো পিছু হটতে বাধ্য হয়।
 
তবে, হামলার ঘটনাটি কখন ঘটেছিল তা অস্পষ্ট ছিল।
 
এদিকে, মন্তব্যের অনুরোধে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে বুধবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে যে তারা একটি ইরানি পতাকাবাহী তেল ট্যাঙ্কারকে অচল করে দিয়েছে, যেটি একটি ইরানি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল।
 

মার্কিন বাহিনী একটি এফ-১৮ যুদ্ধবিমান দিয়ে ট্যাঙ্কারটির হাল বা রাডারে আঘাত হেনেছে বলেও জানানো হয়।
 
এদিকে, আল জাজিরা তাসনিম নিউজের বরাত দিয়ে জানায়, তিনটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইরানের গুলিবর্ষণের শিকার হয়ে ওমান উপসাগরের দিকে পালিয়ে গেছে। 
Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছেন...

হাইকোর্টে আট মাসে ৮৭ হাজার ৫৯৬ মামলা নিষ্পত্তি

  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ...

Related Articles

স্ত্রীর গলা কেটে হত্যায় অভিযুক্ত যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে নিহত

আসামের গুয়াহাটিতে স্ত্রী রিয়া তালুকদারকে (২৫) নির্মমভাবে গলা কেটে হত্যা এবং শরীর...

ইরানে বিমান থেকে পড়ে মেরুদণ্ড ভাঙার পরও ৫০ ঘণ্টা লুকিয়ে মার্কিন কর্মকর্তার আত্মরক্ষা

ইরানের পারমাণবিক স্থাপনা সংলগ্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় ৩ কোটি ডলার মূল্যের ‘এফ-১৫ই...

কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই ৯০ দিন ধরে , চরম সংকটে বাসিন্দারা

পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার কাশীপুর এলাকার চিৎপুর জ্যোতিনগর কলোনিতে গত প্রায় সাড়ে তিন...

ইসরায়েলের কারাগারে এখনো আটক ৩৭ ফিলিস্তিনি সাংবাদিক

ইসরায়েলের বিভিন্ন কারাগারে বর্তমানে অন্তত ৩৭ জন ফিলিস্তিনি সাংবাদিক বন্দি রয়েছেন বলে...